আপডেট :

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

জাতীয় জিম্মি জাহাজটি কীভাবে মুক্ত হলো

জাতীয় জিম্মি জাহাজটি কীভাবে মুক্ত হলো

 জলদস্যুদের কবল থেকে নাবিকদের মুক্তির বিষয়টি জানাতে সংবাদ সম্মেলন করেছে এমভি আব্দুল্লাহ জাহাজের মালিকপক্ষ। রোববার (১৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে এক সংবাদ সম্মেলনে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান জাহাজটি মুক্ত করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা বর্ণনা করেন।

 ‘শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটা নাগাদ জাহাজটি থেকে নেমে যায় সোমালিয়ার দস্যুরা। এরপরই ইউরোপীয় ইউনিয়নের দুটি যুদ্ধজাহাজের পাহারায় এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়। তার আগে দস্যুদের সঙ্গে সমঝোতা করে জাহাজটি ছাড়িয়ে আনতে এক মাস নির্ঘুম রাত কেটেছে আমাদের। জাহাজটি ১৯ বা ২০ এপ্রিল আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে উড়োজাহাজে বা একই জাহাজে করে নাবিকদের চট্টগ্রামে ফিরিয়ে আনা হবে। এটি নির্ভর করছে নাবিকদের ওপর, তারা কীভাবে ফিরে আসতে চান।’


আন্তর্জাতিক নানা সংস্থার সহায়তা নেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে জাহাজটি জিম্মি করার পর প্রথম দিন থেকেই আমরা কাজ শুরু করি। আন্তর্জাতিক নানা সংস্থার সহায়তা নিই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠক থেকেও বিষয়টি তদারকির নির্দেশ দিয়েছিলেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রী—তিনজনই সব সময় সহযোগিতা করে আসছিলেন। নাবিকদের নিরাপত্তা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলাম। আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানের কথা শুনে দ্রুত পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। আধা ঘণ্টার মধ্যেই অভিযানের প্রস্তুতিতে থাকা যুদ্ধজাহাজ দ্রুত সরে গেছে। কারণ, অভিযান হলে নাবিকদের জীবনের ঝুঁকি বেড়ে যেত।’


কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, ‘জাহাজের অবস্থান আমরা নিয়মিত পর্যবেক্ষণ করে আসছিলাম। নাবিকদের মুক্ত করতে সোমালিয়া, কেনিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—এই চার দেশের নিয়মকানুন মেনেই সমঝোতা হয়েছে। সবকিছুই বৈধভাবেই শেষ হয়েছে। তবে সমঝোতার শর্ত অনুযায়ী অনেক কিছু আমরা প্রকাশ করতে পারছি না।’

সব প্রক্রিয়া শেষ হওয়ার পর গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে ৯টি স্পিডবোটে একে একে নেমে যায় ৬৫ জলদস্যু। মুক্ত হয় ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ উল্লেখ করে তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক করিম উদ্দিন ও সরওয়ার জাহান রোকন, প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম ও গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত