আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলার জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন’আমির হোসেন আমু এমপি

‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলার জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন’আমির হোসেন আমু এমপি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা করা প্রয়োজন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যেসব কক্তব্য আসছে, এগুলো সরকারবিরোধী বক্তব্য না। এটা ভারতবিরোধী বক্তব্য। মূলত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হুমকির সম্মুখীন বিভিন্ন ষড়যন্ত্র চলছে।


এসব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাঁর সহায় বলে তিনি সফল হচ্ছেন। এখনো ষড়যন্ত্র চলছে, এগুলো মেনে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।
এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।


সাংবাদিকরা সঠিক সংবাদ তুলে ধরে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা করছি।
রবিবার বিকেলে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান দেশবাসীকে।

বাংলাদেশ একটি আমদানি নির্ভরশীল দেশ জানিয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, আমাদের বেশিরভাগ জিনিসই অন্য দেশ থেকে আমদানি করতে হয়।


যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, তা আগের চেয়ে একটু দাম বেশি পড়ছে। এ থেকে আবার মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটে। আবার আমাদের দেশের পরিবহন একটি ফায়দা নেয়। উত্তরাঞ্চল থেকে ট্রাক ঢাকায় আসতে অনেক স্থানে চাঁদা দিতে হয়। সুতরাং শুধু যে সিন্ডিকেট তা-না, বিভিন্ন রকমের সিন্ডিকেট কাজ করছে।

সব সিন্ডিকেট মিলিয়ে একটি অসহনীয় অবস্থার সৃষ্টি করা হচ্ছে। সরকার এগুলো মোকাবেলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে।
সাংবাদিকরা বর্তমান সরকারের আমলে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে জানিয়ে আমু বলেন, শেখ হাসিনা একটি টেলিভিশন থেকে অনেকগুলো টেলিভিশনের অনুমতি দিয়েছেন। যার ফলে আজকে সাংবাদিদের সংগঠন হচ্ছে। সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে। সুতরাং ধন্যবাদ দিলে প্রধানমন্ত্রীকেই দিতে হবে।

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও প্যানেল মেয়র তরুণ কর্মকার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য ও প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। এ সময় টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত