আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুতে তুলনামুলক অধিক যানবাহন পারাপার হয়েছে ৯ এপ্রিল

ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুতে তুলনামুলক অধিক যানবাহন পারাপার হয়েছে ৯ এপ্রিল

 ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকার কর্মস্থল থেকে ৪ এপ্রিল থেকে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন উত্তরাঞ্চলের মানুষ। আবার ঈদ শেষে কর্মস্থল ঢাকার দিকে ছুটতে শুরু করেছেন তাঁরা। এবার ঈদযাত্রায় যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু দিয়ে ৯ এপ্রিল সর্বোচ্চ ৪৭ হাজার ৭৫৫টি যানবাহন পারাপার হয়েছে। ওই দিন সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা।


বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে প্রতি ২৪ ঘণ্টায় ১৫ থেকে ১৮ হাজার যানবাহন সেতু পারাপার হয়। ঈদুল ফিতরকে কেন্দ্র করে ৪ এপ্রিল থেকে যানবাহনের চাপ বেড়ে যায়। এ দিন দিবাগত রাত ১২টা থেকে ৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ১৮টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ১১ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। ৫ এপ্রিল যানবাহন পারাপার হয়েছে ২৮ হাজার ৭১০টি। টোল আদায় হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। ৬ এপ্রিল ২৫ হাজার ৮৪টি যানবাহন সেতু পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৮৫০ টাকা। ৭ এপ্রিল ২৯ হাজার ৭৮০টি যানবাহন সেতু পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।


৮ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৪২৭টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ৩ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা। ৯ এপ্রিল সর্বোচ্চ ৪৭ হাজার ৭৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এদিন সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা। ১০ এপ্রিল ১৯ হাজার ২৭৩টি যানবাহন সেতু পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ৬৫০ টাকা। ১১ এপ্রিল ঈদের দিন ১৪ হাজার ৮৫২টি যানবাহন সেতু পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৬০ লাখ ৫০ হাজার টাকা। ১২ এপ্রিল ১৭ হাজার ৭টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৯৫ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা। আর ১৩ এপ্রিল ১৯ হাজার ৮২৫টি যানবাহন সেতু পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ২৩ লাখ ৫৩ হাজার ৮৫০ টাকা।

সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল প্রথম আলোকে বলেন, ঈদযাত্রায় যানবাহনের অতিরিক্ত চাপের বিষয়টি মাথায় রেখে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত পয়েন্টগুলোতে জেলা পুলিশের অতিরিক্ত ৭০৩ জন ও হাইওয়ে পুলিশের ১৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। যে কারণে ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট হচ্ছে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত