আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধার কবর ভাঙচুর

সীতাকুণ্ডে  মুক্তিযোদ্ধার কবর ভাঙচুর

চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্প্রতি মুক্তিযোদ্ধার কবর ভাঙচুর ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ নারী। এ ঘটনায় মামলার পর ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আমিরাবাদ এলাকায় ঈদ উল ফিতরের দিন রাতে ঝড়ো হাওয়ায় একটি বড় গাছ মুক্তিযোদ্ধা (সেনা বাহিনীর অবঃ) মাহবুবুল হকের কবরস্থানের দেয়ালে পড়ে যায়। তার পরিবারের সদস্যেরা সকাল ৯টার দিকে গাছটি সরাতে গেলে অভিযুক্ত আনোয়ারের নেতৃত্বে তারেক, আলী আকবর ইমন ও ওসমান গনি মিলে রাম দা, লোহার হাতুড়ি ও লোহার শাবল নিয়ে হামলা চালায়। হামলায় ২ জন নারী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী দিলদার বেগমের বুকের উপর উঠে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং তাকে শ্লীলনতাহানীর চেষ্টা চালায়। একই কায়দায় তারেকও তার পুত্রবধূ আয়েশা বেগমকে সামনে থেকে ঝাপটে ধরে শ্লীলনতাহানীর চেষ্টাসহ তার ডান হাতের তালুতে কামড় দিয়ে রক্তাক্ত করে। সন্ত্রাসীদের এ ধরনের কর্মকাণ্ড ভিডিও করার সময় আয়েশা বেগমের মোবাইল ভেঙে ফেলে। অভিযুক্ত আনোয়ারের নেতৃত্বে সন্ত্রাসীরা মৃত মুক্তিযোদ্ধা মাহবুবুল হকের কবরে বাঁশে ঘেরা, পারিবারিক সাইনবোর্ড এবং মুক্তিযোদ্ধা সংসদের সাইনবোর্ডও ভেঙে ফেলে। এদিকে দিলদার বাদী হয়ে থানায় মামলা করে। এ ঘটনার পর পর পুলিশ আসামি আনোয়ার ও তারেককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।


সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার বলেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজ্জু করা হয়েছে। ২ জনকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়। বাকীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত