আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের ৪৬জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিলো

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের ৪৬জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিলো

বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চলা সংঘর্ষে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া অব্যাহত রয়েছে।


মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে আরও ৪৬ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এ নিয়ে গত তিন দিনে মিয়ানমার বিজিপির ৮০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।


বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি বলছে, পার্শ্ববর্তী দেশটিতে নতুন করে সংঘর্ষ চলছে। এতে প্রাণ বাঁচাতে জান্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন। গতরাতেও (মঙ্গলবার) ৪৬ জন প্রবেশ করেন। বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ শেষে আশ্রয় দিয়েছে। বর্তমানে ২৬০ জন বিজিপি সদস্য বাংলাদশের আশ্রয়ে আছেন।


এর আগে চলতি বছরের শুরুতে ৩৩০ জন বিজিপি সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তাদেরকে বিজিবি আশ্রয় দেয়। পরে ১৫ ফেব্রুয়ারি দেশটি কক্সবাজার নৌ-সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত নেয়। এরপর নতুন করে আরও ২৬০ জন বিজিপি সদস্য দেশে প্রবেশ করল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত