আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

অর্থ লোপাটের ঘটনায় অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ দাবি বিএনপির

অর্থ লোপাটের ঘটনায় অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ দাবি বিএনপির

ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দশ কোটি মার্কিন ডলার লোপাটের ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগ দাবি করেছে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ দা‌বি জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‌তি‌নি বলেন, ‘দেশের অর্থনীতি রাবিশে পরিণত করার জন্য অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নর দায়ী। ৮০০ কোটি টাকা হ্যাক হয়ে যাওয়ার পরও তারা এখনো দায়িত্ব পালন করছেন কোন নৈতিক অধিকারে? অবিলম্বে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করছি।’

বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ বিশাল অঙ্কের অর্থ লোপাটের ঘটনায় দেশের আর্থিক খাতে ব্যাপক ধস নামবে বলেও অর্থনীতিবিদদের উদ্ধৃতি দিয়ে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

অর্থ জালিয়াতির ওই ঘটনায় ক্ষমতাসীনরা জড়িত—এমন দাবি করে রিজভী বলেন, ‘ইতিহাসের সবচেয়ে বড় ন্যক্কারজনক জালিয়াতির ঘটনা এটি। এই টাকা চুরিতে বর্তমান বাংলাদেশ সরকারের প্রভাবশালী মহল ও সংঘবদ্ধ চক্র জড়িত বলে বাংলাদেশ ব্যাংক স্বীকার করেছে। সরকারের লোক ছাড়া এত বড় জালিয়াতির ঘটনা কোনোভাবেই সম্ভব নয় বলে দেশবাসী বিশ্বাস করে।’

তিনি বলেন, ‘এর আগে শেয়ার বাজার, ডেসটিনি, সোনালী ব্যাংকের হল-মার্ক, বেসিক ব্যাংক, জনতা ও রূপালী ব্যাংক কেলেঙ্কারিসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হাজার হাজার কোটি টাকা লুটপাটের ফলে দেশের আর্থিক খাত আগেই ধ্বংস হয়ে গেছে।’

রিজভী আরও বলেন, ‘ওই সব জালিয়াতিতে সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও নেতৃবৃন্দসহ রাঘববোয়ালদের নাম উঠে আসলেও তাদের বিচার না হওয়ায় লুটপাটের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের লুট হওয়া ৮০০ কোটি টাকা এরই জ্বলন্ত প্রমাণ।’

অর্থ জালিয়াতির তদন্তে বিনা কারণে বিদেশ ভ্রমণকারী বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের পাসপোর্ট যাচাই করে অনুসন্ধান দাবি করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের যে কর্মকর্তারা গত তিন বছরে সরকারি কাজের বাইরে ঠুনকো অজুহাতে সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, মালয়েশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও দুবাই ভ্রমণ করেছেন তাদের পাসপোর্ট যাচাই করে অনুসন্ধান করলেই এই আন্তর্জাতিক জালিয়াত চক্রের রাঘববোয়ালদের সংশ্রব বেরিয়ে আসবে।’

অর্থ ফেরত পাওয়া যাবে কি না—তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করে রিজভী বলেন, ‘এর আগে ইবিএল ও ডাচ বাংলা ব্যাংক থেকে শত শত কোটি টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে লোপাট হয়েছে। সরকার লোক দেখানো তদন্ত ও কয়েকজনকে গ্রেফতার করলেও কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। এ কারণেই ধারাবাহিকভাবে বিভিন্ন ব্যাংক থেকে অর্থ লুটপাটের ভয়াবহ চিত্র প্রকাশ পাচ্ছে।’

তিনি বলেন, ‘সমস্ত ব্যাংক আজ ফোকলা হয়ে পড়েছে। মানুষ এখন আর ব্যাংকে টাকা রাখতে সাহস পাচ্ছে না। দেশে আজ ’৭৪-এর মতো অবস্থা বিরাজ করছে। সে সময় যেভাবে ব্যাংক লুট ও ব্যাংক ডাকাতির ঘটনা ঘটত তা এখনো অহরহ ঘটছে।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘বর্তমানে দেশের আর্থিক খাত ভেঙে পড়েছে। এভাবে চলতে থাকলে দেশ ধ্বংস হতে আর সময় লাগবে না।’

অর্থ জালিয়াতির বিভিন্ন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বাংলাদেশ ব্যাংকসহ সকল ব্যাংক লুটপাটকারীদের চিহ্নিত করে বিচারের জোর দাবি জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতাদের মধ্যে আবদুস সালাম, খায়রুল কবির খোকন, আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত