আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

খোলা তেলের দাম কমলেও, দাম বাড়লো বোতলজাত সয়াবিন তেলের

খোলা তেলের দাম কমলেও, দাম বাড়লো বোতলজাত সয়াবিন তেলের

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে দুই টাকা কমানো হয়েছে। এ ছাড়া সুপার পাম তেলের দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৮ এপ্রিল  সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম এ কথা জানিয়েছেন। এ সময় বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারাও উপস্থিত ছিলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, দাম বাড়ার নতুন এ সিদ্ধান্ত মিল গেট (পাইকারি বিক্রেতারা যে দামে কিনবেন) থেকে এখন থেকে কার্যকর হবে। তবে বাজারে মজুত করা আগের সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বিত ভোজ্যতেল আগের দামেই বিক্রি হবে।


নতুন সিদ্ধান্ত অনুসারে ১ লিটার বোতলজাত তেলের দাম ১৬৩ টাকা থেকে বেড়ে দাঁড়াল সর্বোচ্চ ১৬৭ টাকা। আর ৫ লিটার বোতলজাত তেলের দাম ৮০০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৮১৮ টাকা। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে কমে দাঁড়াল ১৪৭ টাকা।

এ ছাড়াও সুপার পাম তেল প্রতি লিটারের (খোলা) দাম সর্বোচ্চ ১৩৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পাম তেলের দাম আগে নির্ধারণ করা ছিল না বলে জানান প্রতিমন্ত্রী।

ভোজ্যতেলের ওপর থেকে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) প্রত্যাহারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে দাম নির্ধারণ করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। মিল গেট থেকে কর দিয়ে এখন পণ্য সরবরাহ করতে হবে। তাই সময় দেওয়ারও সুযোগ নেই।


ট্যারিফ কমিশনের সঙ্গে অ্যাসোসিয়েশনের আলোচনার পরিপ্রেক্ষিত সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এর আগে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর সুপারিশের কথা জানিয়েছিলেন দেন মিলমালিকেরা। গত মঙ্গলবার থেকে প্রস্তাবিত নতুন এই দাম কার্যকরের ঘোষণা দিয়ে বাণিজ্যসচিব বরাবর চিঠি দেয় কোম্পানিগুলো সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে সেদিন ঢাকায় এক অনুষ্ঠানে সয়াবিনের মূল্যবৃদ্ধির ‘সুযোগ নেই’ বলে জানিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

রোজার পূর্বে গত ১ মার্চ যখন বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা করা হয়। তখন ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল ৮০০ টাকা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত