আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিখোঁজ হওয়ার পরদিন নদীর তীরে স্কুলপড়ুয়া শিশুর লাশ পাওয়া গেলো

নিখোঁজ হওয়ার পরদিন নদীর তীরে  স্কুলপড়ুয়া শিশুর লাশ পাওয়া গেলো

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিখোঁজের পরদিন সাকিবুল ইসলাম (৭) নামে স্কুলপড়ুয়া এক শিশুর পুঁতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামে জাদুকাটা নদীর পূর্ব পাড় থেকে তার লাশ উদ্ধার হয়।

মৃত্যু সাকিবুল ইসলাম তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের কৃষক আবদুর রহিমের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত।


পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার সকালে শিশু সাকিবুলকে স্কুলে যেতে তাগাদা দেন মা। এরপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। স্বজনেরা ভেবেছিলেন যে সাকিবুল স্কুলে গেছে। কিন্তু বিকেলেও বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কোথাও খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। আজ সকালে গ্রামের পাশে জাদুকাটা নদীর তীরের বালুতে পুঁতে রাখা একটি শিশুর লাশ দেখা যায়। শিশুটির দুই হাত বালু-মাটির ওপরে ছিল। পরে স্বজনেরা গিয়ে তার লাশ শনাক্ত করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ওয়াহেদ আলী  বলেন, গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে জাদুকাটা নদীর পূর্ব পাড়ে শিশুটির লাশ পাওয়া গেছে। কেউই বুঝে উঠতে পারছেন না, এটা কে বা কারা ঘটাল। এ ঘটনায় সবাই হতবাক।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, সাকিবুলের পরিবার এলাকায় নিরীহ হিসেবে পরিচিত। কারও সঙ্গে তাদের ঝগড়া-বিবাদ নেই। তিনি বলেন, কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত