আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ফরিদপুর জেলা সড়ক নিরাপত্তার কমিটির সভা

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ফরিদপুর জেলা সড়ক নিরাপত্তার কমিটির সভা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহতের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় ফরিদপুরের মহাসড়কে অবৈধ তিন চাকার যান ও ফিটনেসবিহীন গাড়ি চালালে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহাসড়কে দুর্ঘটনা রোধে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ফিটনেস ছাড়া গাড়ি ও লাইসেন্স ছাড়া কোনো চালক মহাসড়কে উঠতে পারবেন না। অন্যথায় ওই গাড়ি ও চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সভাপতির বক্তব্যে সভার সিদ্ধান্ত জানিয়ে জেলা প্রশাসক  বলেন, ‘আগামী এক সপ্তাহ পর জেলার অধীন কোনো মহাসড়কে থ্রি-হুইলার (তিন চাকার যান) চলতে দেওয়া হবে না। এর আগে জেলার মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের সাথে সভা করা হবে। এরপর মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সেই দলে অন্যান্য বিভাগের প্রতিনিধির পাশাপাশি চিকিৎসকেরাও থাকবেন। ওই চিকিৎসকেরা গাড়িচালকদের ডোপ টেস্ট, ডায়াবেটিস ও প্রেসার মাপবেন। প্রেসারের মাপলে ওই চালক এক নাগাড়ে কত ঘণ্টা গাড়ি চালাচ্ছেন ধরা যাবে।’


জেলা প্রশাসক আরও বলেন, পাশাপাশি গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স পরীক্ষা করা হবে। ফিটনেস ছাড়া গাড়ি ও লাইসেন্স ছাড়া কোনো চালক জেলার ভেতরে ঢুকতে পারবেন না। এর সঙ্গে যাত্রীদের টিকিটের সাথে কিউআর কোড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে ওই যাত্রী জানতে পারবেন, তিনি যে গাড়িতে ভ্রমণ করছেন সেটির ফিটনেস আছে কি না, চালকের লাইসেন্স আছে কি না। তবে এটি বাস্তবায়নে একটু সময় লাগবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোরর্শেদ আলম, হাইওয়ে (মাদারীপুর অঞ্চল) পুলিশের পুলিশ সুপার মো. শাহীনূর আলম খান, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন, ট্রাফিক পুলিশ পরিদর্শক তুহিন লস্কর, ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান প্রমুখ বক্তব্য দেন।

পুলিশ কর্মকর্তা  বলেন, ‘বাস্তবতার আলোকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। মহাসড়কে তিন চাকার যান বন্ধ করার আগে এর চলাচলের পথ ও তেল নেওয়ার ব্যবস্থা আছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত