আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বিয়ে করতে গেলেন হেলিকপ্টার নিয়ে গেলেণ বর

বিয়ে করতে গেলেন হেলিকপ্টার নিয়ে  গেলেণ বর

টাঙ্গাইলের মির্জাপুরে পাশের গ্রামে বিয়ে করতে হেলিকপ্টার নিয়ে গেলেন ইউনিয়ন ছাত্রলীগের নেতা আবদুল্লাহ বিন সিয়াম। আজ শুক্রবার বিকেলে বিয়ে শেষে হেলিকপ্টারে করে নতুন বউকে নিয়ে বাড়িতে ফিরেছেন তিনি।

বর আবদুল্লাহ বিন সিয়াম উপজেলার আজগানা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তাঁর বাবা উপজেলার বেলতৈল গ্রামের হাবিবুর রহমান ইটভাটার মালিক।


 পরিবারের একমাত্র ছেলে আবদুল্লাহ বিন সিয়াম। আজ শুক্রবার পার্শ্ববর্তী লতিফপুর গ্রামের শিক্ষক আলমাস মিয়ার মেয়ে আফরিন আক্তারের সঙ্গে সিয়ামের বিয়ে হয়। তিনি বেলা আড়াইটায় উপজেলার বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে হেলিকপ্টারে করে লতিফপুর একতা উচ্চবিদ্যালয় মাঠে নামেন। গুগল ম্যাপের হিসাব অনুযায়ী এই দুই প্রতিষ্ঠানের দূরত্ব ৩ দশমিক ৯ কিলোমিটার।

বিদ্যালয় মাঠ থেকে তিনি কনের বাড়িতে যান। তার আগেই বরপক্ষের লোকজন কনের বাড়িতে গিয়ে উপস্থিত হন। মধ্যাহ্নভোজের পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে তিনি হেলিকপ্টারে ওঠেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে নববধূকে নিয়ে অবতরণ করেন। সেখান থেকে প্রাইভেট কারে করে বাড়িতে যান। বর-কনেসহ হেলিকপ্টারটি ওই মাঠে নামালে উৎসুক এলাকাবাসী সেখানে ভিড় করেন।


মুঠোফোনে আবদুল্লাহ বিন সিয়াম বলেন, বিয়েকে স্মরণীয় করে রাখতে পূর্বপরিকল্পনা অনুযায়ী হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। হেলিকপ্টারে করে বউ আনতে পেরে তিনিসহ পরিবারের সবাই খুশি। তাঁর মা–বাবা, দাদা-দাদিসহ পরিবারের সবার যৌথ উদ্যোগে তাঁর জন্য এ আয়োজন করা হয়। হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে আসতে পেরে নতুন বউও খুব খুশি।

লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন বলেন, হেলিকপ্টারে বরযাত্রী আসার বিষয়টি তাঁদের এলাকায় প্রথম। স্থানীয় বাসিন্দারা বিয়ের অনুষ্ঠান খুবই উপভোগ করেছেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত