আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।


টাইগারদের বিপক্ষে এই সিরিজে সিকান্দার রাজা অধিনায়কের দায়িত্ব পালন করবেন। তিনিসহ অভিজ্ঞদের নিয়েই শক্তিশালী দল গড়েছে জিম্বাবুয়ে।


ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক দলটির সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন। এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। মূলত টপ-অর্ডারে ব্যাট করেন ২৬ বছর বয়সী বাঁ-হাতি এই ব্যাটার। সেই সঙ্গে লেগ স্পিনটাও নিয়মিত করেন জোনাথন।

 

 

আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা। এরপর আগামী ৩ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে।

সাগরিকা পর্ব শেষে দুই দলই ঢাকায় ফিরবে। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি গড়াবে ঢাকায়। মিরপুরে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ।

জিম্বাবুয়ে স্কোয়াড : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, বেনেট ব্রায়ান, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এন্ডলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত