আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে ফজলে কবিরকে নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই পরিচালক বর্তমানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।


মঙ্গলবার দুপুরে সচিবালয় থেকে বের হয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এই নিয়োগের খবর জানিয়েছেন।


রিজার্ভ থেকে প্রায় ৮০০ কোটি টাকা লোপাটের দায় নিতে মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পরপরই অর্থমন্ত্রীর এ ঘোষণা এলো।


অর্থমন্ত্রী বলেন, ‘নতুন গভর্নর নিয়োগ দেয়া হয়েছে। তিনি হলেন সাবেক অর্থ সচিব ফজলে কবির। তিনি নিউইয়র্কে  আছেন, সেখান থেকে এসেই দায়িত্ব বুঝে নেবেন।’

অর্থমন্ত্রী তার সঙ্গে মোবাইলে কথা বলে তাকে গভর্নর নিয়োগের ব্যাপারটি চূড়ান্ত করেন। আগামী ১৮ মার্চ ফজলে কবির দেশে ফিরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব বুঝে নেবেন।


১৯৮০ সালে বাংলাদেশ রেলওয়েতে অ্যাসিসট্যান্ট ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন ফজলে কবির। ১৯৮৩ সালে তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেন।


৩৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রিধারী ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবেও (২০১২-২০১৪) দায়িত্ব পালন করেন।


সরকারি অর্থায়ন, সরকারি ব্যয় এবং ঋণ ব্যবস্থাপনায় তিনি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।


তার স্ত্রী মাহমুদা শারমিন বেনু জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

শেয়ার করুন

পাঠকের মতামত