আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৫ যুবলীগ কর্মী নিহত

বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৫ যুবলীগ কর্মী নিহত

১২ জনের অবস্থা আশঙ্কাজনক

বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের সঙ্গে পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষে যুবলীগের পাঁচ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। উত্তেজিত জনতা পিকনিকের বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের কটাশেখের ছেলে টুকু, মিলু খাঁর ছেলে তুফান খাঁ, ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম,  হাবেল উদ্দীনের ছেলে আনিস হোসেন এবং একই গ্রামের হাসিবুল ইসলাম। তারা জেলা শহরে বঙ্গবন্ধুর জন্মদিনের আনন্দ মিছিল ও অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন গ্রাম থেকে জেলা শহরে আসেন যুবলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে নছিমনযোগে বাড়ি ফেরার পথে মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে একটি পিকনিকের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যুবলীগকর্মী নিহত হন। গুরুতর আহত ১৫-১৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। সেখানে আরও তিন যুবলীগকর্মীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে আরও একজন মারা যান।

আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কজনক। তারা সবাই যুবলীগের কর্মী।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিতা জনতা বাসটিতে আগুন দেয় ও ভাঙচুর করে। বাসের চালক ও যাত্রীরা পালিয়ে যায়।


দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভান।

মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, বাসটি পাবনা জেলা থেকে পিকনিকে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।  বাসের চালক ও যাত্রীরা পালিয়ে গেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত