আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গাড়িতে করে বাংলাদেশ ব্যাংকের টাকা যেভাবে পাচার হলো

গাড়িতে করে বাংলাদেশ ব্যাংকের টাকা যেভাবে পাচার হলো

বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ২০ মিলিয়ন পেসো ফিলিপাইনের রিজাল ব্যাংকের ম্যানেজারের গাড়িতে তোলা হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।

রিজাল কমার্শিয়াল ব্যাকের ম্যানেজার মায়া সান্তোস-দিগুয়েতোর গাড়িতে নিজের চোখে ওই টাকা তুলতে দেখেছেন বলে জানিয়েছেন ব্যাংকের সাবেক কাস্টমার সার্ভিস হেড রোমুলডো আগারাডো। ফিলিপাইনের পত্রিকা ইনকোয়েরার এই খবর দিয়েছে।

রোমুলডো আগারাডো সিনেট কমিটিকে বলেন, ”আমি নিজের চোখে মায়া সান্তোস দিগুয়েতোর গাড়িতে টাকা তুলতে দেখেছি। আমি যে টেবিলে বসে ছিলাম, তার প্রধান দরজার কাচের ভেতর দিয়ে বাইরের সব দেখতে পাচ্ছিলাম।”
তিনি সিনেট কমিটিকে জানান, ”৫ ফেব্রুয়ারি কাগজের ব্যাগে পেঁচিয়ে বিশ মিলিয়ন পেসোর গাড়িতে তোলা হয়। এর আগে ক্যাশ সেন্টারে সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা টোরেস এই টাকা তোলার কথা জানালে গাড়িতে করে শাখায় টাকা আনা হয়।”
”এরপর সেই টাকা গুনে একটি বক্সে করে প্রথমে মায়া সান্তোসের রুমে রাখা হয়। পরে সেটি আবার কাগজের ব্যাগে ঢুকিয়ে সন্ধ্যার দিকে ম্যানেজারের গাড়িতে তুলে দেয়া হয়।” তিনি বলছেন।

যদিও এ সময় মিজ দিগুয়েতো ব্রাঞ্চে ছিলেন না।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি হয়, যার বেশিরভাগই গেছে ফিলিপাইনে। এই অর্থ চুরি এবং উদ্ধার নিয়ে ফিলিপাইনের সিনেটে শুনানি চলছে।

অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনে আটক সন্দেহভাজনদের সিনেটের শুনানিতে হাজির করা হয়।

সেখানকার যে ব্যাংকের বিরুদ্ধে মুল অভিযোগ এসেছে, সেই ব্যাংকের ম্যানেজার মায়া সান্তোস দিগুয়েতোকে জাপানে পালানোর চেষ্টার সময় বিমান থেকে তাকে নামিয়ে এনে আটক করা হয়েছে।

ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গোমেজ বলেছেন, বাংলাদেশের অর্থ চুরির এই ঘটনার প্রেক্ষাপটে ১৪টি দেশ ফিলিপাইনের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। দেশটি তাদের ব্যাংকিং খাত নিয়ে ভাবমূর্তির সংকটে পড়েছে।

ফলে ফিলিপাইন কর্তৃপক্ষ চুরি যাওয়া অর্থ উদ্ধার এবং জড়িতদের চিহ্নিত করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বলে তিনি মনে করেন।


শেয়ার করুন

পাঠকের মতামত