আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে বিদেশিদের নাগরিকত্ব ফি দ্বিগুণ হলো

বাংলাদেশে বিদেশিদের নাগরিকত্ব ফি দ্বিগুণ হলো

সোমবার মন্ত্রিসভা বৈঠকে বিদেশিদের জন্য বাংলাদেশের নাগরিকত্ব ফি দ্বিগুণ করা হয়েছে। জাতীয় শিল্পনীতিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত করে ওই আইনের খসড়া অনুমোদন করেছে কেবিনেট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

নতুন শিল্পনীতিতে বলা হয়েছে, কোনো বিদেশিকে নাগরিকত্ব পেতে হলে ২০ লাখ মার্কিন ডলার স্থানান্তর করতে হবে।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, পাঁচ বছরের জন্য কোনো বিদেশি বাংলাদেশে বৈধভাবে বসবাস করতে চাইলে, এর জন্য তাদের ফি দিতে হতো ৭৫ হাজার মার্কিন ডলার। আর এখন এর জন্য ফি দিতে হবে দুই লাখ মার্কিন ডলার।

ব্রিফিংয়ে জানানো হয়, ২০১০ সালের শিল্পনীতিতে কোনো বিদেশি পাঁচ লাখ মার্কিন ডলার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাংলাদেশের নাগরিক হতে পারতেন। নতুন শিল্পনীতিতে ১০ লাখ মার্কিন ডলার দিয়ে তাদের নাগরিকত্ব নিতে হবে। এ ছাড়া আগের শিল্পনীতিতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে ১০ লাখ মার্কিন ডলার স্থানান্তর করলে নাগরিকত্ব পাওয়া যেত।

এ ছাড়া আজকের সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন ২০১৬ এর খসড়া ভেটিং সাপেক্ষে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে আজ সেনা নিবাস আইন ২০১৬ এর খসড়া নীতিগতভাবে অনুমোদিত হলেও তা পরীক্ষা-নিরীক্ষা করে আবার মন্ত্রিসভায় উপস্থাপন করতে বলা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত