আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু!

সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু!

সোমবার দুপুর ১২টার দিকে শমসেরনগর রেলস্টেশনে সেলফি তুলতে গিয়ে সায়েদ আহমদ নামে এক যুবক নিহত হয়েছে। সায়েদ আহমদ বড়লেখা উপজেলার চান্দগ্রামের মানিক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে চট্রগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শমসেরনগর স্টেশনের ২নম্বর লাইনে দাঁড় করানো ছিল। ওই ট্রেনের যাত্রী ছিলেন সায়েদ। সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ১নম্বর লাইন দিয়ে যাওয়ার সময় সায়েদ প্লাটফরমে দাঁড়িয়ে কানে ইয়ারফোন লাগানো অবস্থায় পারাবত ট্রেনের সঙ্গে সেলফি তুলছিল। এসময় পারাবত ট্রেনটি দ্রুত এগিয়ে আসায় সে দৌড়ে সরে যাবার চেষ্টা করে। এ সময় পারাবত ট্রেনের সাথে ধাক্কা লেগে তার বাম পায়ের গোড়ালি কেটে যায় এবং তার মাথায় গুরুতরভাবে আঘাত লাগে। তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর সে মারা যায়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃনাল কান্তি সিনহা বলেন, মাথার আঘাতে মস্তিষ্কে রক্ত ক্ষরণে ও পায়ে অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।

শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন চৌধুরী বলেন, নিহতের স্বজনদের কোন দাবি না থাকলে ময়না তদন্ত ছাড়া মৃতদেহ নিতে পারেন। এ বিষয়ে জোর পুলিশি তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত