আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ইসি সরকারের অশুভ মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: বিএনপি

ইসি সরকারের অশুভ মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: বিএনপি

নির্বাচন কমিশন (ইসি)  নির্লজ্জভাবে সরকারের এজেন্ডা, মহাপরিকল্পনা ও অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

দলটি বলছে, ইউপি নির্বাচনে বীভৎসতা, পৈশাচিকতা, পাশবিকতা ও ভয়ংকর হিংস্র আক্রমণ চালানো হয়েছে। আসলে সরকার হিংসাশ্রয়ী নীতি নিয়ে এই নির্বাচন করছে। আর প্রত্যেকটিতে সিলমহর মারছে নির্বাচন কমিশন নিজেই।

প্রথম ধাপের ইউপি নির্বাচনের শেষ পর্যায়ে আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, এখনো কিছু মানুষ ও নাগরিক সমাজের কিছু লোক বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে না গিয়ে ভুল করেছে। অনেকে আবার বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করতে থাকলে এর একটি আলাদা গুরুত্ব আছে।’ আমি তাদের উদ্দেশে বলতে চাই, ‘আমরা এই নির্বাচনগুলো করে এসেছি। অথচ নির্বাচনের ভয়াবহ পরিণতি কী, তা আপনারা দেখেছেন। বিশ্ববাসী দেখেছে, নির্বাচনে কী বীভৎসতা, কী পৈশাচিকতা, কী পাশবিকতা, কী ভয়ংকর হিংস্র আক্রমণ? আপনারাও সেটা দেখেছেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী  বলেন, আন্দোলনের অংশ হিসেবে ইউপি নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। আন্দোলনে যখন আমরা মিছিল করি, কথা বলি-তখন আমাদের বিরুদ্ধে গুলি ছোড়া হয়, মিথ্যা মামলা দেয়া হয়। যখন পাশবিক নির্যাতন হয়, তখন কি দেশবাসী, আন্তর্জাতিক সম্প্রদায় দেখে না? এর মধ্য দিয়ে নেতা-কর্মী ও মানুষের মধ্যে আরো দ্রোহ ও ক্ষোভের সৃষ্টি হয়। এটিও আন্দোলনের অংশ।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমরা নির্বাচন করছি, ওরা (সরকারি দল ও তাদের বাহিনী) করতে দিচ্ছে না। ওরা আক্রমণ করছে। ওরা মনোনয়নপত্র কেড়ে নিচ্ছে, জমা দেয়ার পরও তা প্রত্যাহারে বাধ্য করছে। প্রতিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের মধ্য দিয়ে সরকারের স্বরূপ-বৈশিষ্ট্য-দানবীয় চরিত্র কী, তা বেরিয়ে আসছে। এটি আরো বেশি উন্মোচিত হচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত