আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতেসরকার নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে : ফখরুল

ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতেসরকার নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- ভোটারবিহীন সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী দলগুলোর ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীরা আগামীতে গণআন্দোলন গড়ে তুলবে। 

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি’র বিগত আন্দোলনে যশোর শহরের বিআরটিসি কাউন্টারের সামনে একটি গাড়িতে অগ্নিসংযোগ ও বাসের হেলপার পুড়িয়ে হত্যা মামলায় দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন-সহ জোটের ৬৫ জন নেতাকর্মীর নামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলা দেওয়া হয়েছে। এই মামলায় চার্জশিট দাখিলের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তরিকুল ইসলাম দেশের একজন প্রবীণ ও বিশিষ্ট রাজনীতিবিদ, স্বাধীনতাযুদ্ধের সংগঠক। তাকে এবং তার সহকর্মীদের রাজনৈতিকভাবে হেয় করতেই এ মামলা দেয়া হয়েছে।

উল্লেখ, গতকাল ২২ মার্চ যশোর আমলী আদালতে তরিকুল ইসলাম সহ ৬৫ জন নেতাকর্মীর নামে দায়ের হাওয়া মামলার চার্জশিট দাখিল করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত