আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

এবার ‘বন্ধ হতে পারে’ যুক্তরাজ্যগামী বিমানের ফ্লাইটও

এবার ‘বন্ধ হতে পারে’ যুক্তরাজ্যগামী বিমানের ফ্লাইটও

শর্তপূরণ না হলে আগামী ৩১ মার্চের পর বন্ধ হয়ে যাতে পারে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলাচলও। এ আশঙ্কা প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক।

বৃহস্পতিবার বিকাল তিনটায় বেবিচকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি। বেবিচক থেকে বিদায় উপলক্ষে এ মতবিনিময়ের আয়োজন করেন এম সানাউল হক।

তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে কার্গো ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা প্রয়োগের পর কিছু শর্ত দিয়েছিলো। ৩১ মার্চের মধ্যে সেসব শর্তপূরণ না করা হলে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে দেশটি। তাই নিরাপত্তার ক্ষেত্রে আমরা নানা পদক্ষেপ নিচ্ছি। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি রেডলাইনের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তারা বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে কাজ করছে।

আগামী রবিবার অানুষ্ঠানিকভাবে এয়ার ভাইস মার্শাল এহসানুল হকের কাছে বেবিচকের দায়িত্ব তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, গত বছরের ২৫ অক্টোবর থেকে আমরা নিরাপত্তা ইস্যুতে কাজ করছি।  নিজেদের উদ্যোগেই আমরা করছি। বিদেশি নিরাপত্তা কোম্পানির কর্মীরা দক্ষ। তারা জানেন, আধুনিক মেশিন  কিভাবে যথার্থভাবে চালাতে হয়। আমাদের স্বল্প জনবলের কথা উল্লেখ করে আমরা সরকারের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি।

প্রতিদিন  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার জন্য ৭২০ জন লোকবল প্রয়োজন বলেও জানান এস এম সানাউল হক।

যুক্তরাজ্য সরকার তাদের ওয়েবসাইটে ‘বাংলাদেশ এয়ারপোর্ট আপডেট’ শীর্ষক বিজ্ঞপ্তিতে নিরাপত্তার কারণ দেখিয়ে সম্প্রতি বাংলাদেশ থেকে সরাসরি কার্গো বিমান পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে। পশ্চিমা অন্যান্য দেশগুলোর পক্ষে যুক্তরাজ্যের বিমান নিরাপত্তা বিষয়ক দপ্তর বিশ্বের ২০টি দেশের ৩৮টি বিমানবন্দরের তালিকা তৈরি করেছে। ওই তালিকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এ প্রেক্ষিতে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে সচেষ্ট হয়েছে বাংলাদেশ।

গত ২০ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে যুক্তরাজ্যভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান রেডলাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেডকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৭৩ কোটি ২৫ লাখ টাকা।

শেয়ার করুন

পাঠকের মতামত