আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কৃষকের মুখে নেই হাসি

কৃষকের মুখে নেই হাসি

প্রাকৃতিক দুর্যোগ না থাকা ও আবহাওয়া অনূকুলে থাকায় দিনাজপুরে এবার বোরোর ভালো ফলন হয়েছে। তার পরও কৃষকের মুখে হাসি নেই। উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য কম থাকায় বোরো আবাদ করে এক প্রকার লোকসানের মুখে পড়েছেন প্রান্তিক কৃষকরা। তারা জানান, বাজারে দাম না বাড়লে এবার চরম লোকসানের মুখে পড়তে হবে তাদের।


দিনাজপুর সদর উপজেলার নশীপুর ফার্ম হাটে বিআর-৮৮ জাতের ১০ বস্তা (প্রতি বস্তা ২ মণ) ধান বিক্রি করতে আসেন পার্শ্ববর্তী বিরল উপজেলার আজিমপুর গ্রামের কৃষক বিধান চন্দ্র রায়। হাটে প্রতি বস্তা ধান বিক্রি করেন ১ হাজার ৯০০ টাকা দরে। মানে প্রতি মণ ৯৫০ টাকা দরে। তিনি বলেন, ‘এই দামে ধান বিক্রি করে কোনো মতে উৎপাদন খরচ উঠছে। কিন্তু লাভের দেখা মিলছে না।’


কৃষক বিধান চন্দ্র রায় জানান, এবার তিন বিঘা জমিতে বোরো আবাদ করেছেন তিনি। সব মিলিয়ে বিঘা প্রতি খরচ পড়েছে প্রায় ২৮ হাজার টাকা। আর প্রতি বিঘা জমির বর্গাবাবদ জমির মালিককে দিতে হয় ১০ হাজার টাকা। এতে বিঘায় তার উৎপাদন খরচ দাঁড়িয়েছে ৩৮ হাজার টাকা। তিনি জানান, প্রতি বিঘায় ফলন হয়েছে ৪০ মণ ধান। বাজারের বর্তমান মুল্য অনুযায়ী এক বিঘা জমির ধান বিক্রি করে তিনি পাচ্ছেন ৩৮ হাজার টাকা। এতে উৎপাদন খরচই তুলতে হিমশিম খেতে হচ্ছে তাকে। তিনি জানান, প্রতি বছরই কম দামে ধান বিক্রি করে বেশি দামে চাল কিনে খেতে হয় তাদের। কৃষকরা ধানের প্রকৃত দাম পাচ্ছেন না।

শুধু এই এলাকা নয়, দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘুরে একই চিত্র দেখা গেছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবং সেই তুলনায় বাজারে দাম না থাকায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে প্রান্তিক ও বর্গাচাষিদের। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড় গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, ‘এবার বর্গা নিয়ে ছয় বিঘা জমিতে বোরো আবাদ করেছি। ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু ধানের যে বাজার মূল্য, তাতে খরচই উঠছে না।’

আউলিয়া পুকুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ছয় বিঘা জমিতে চিকন জাতের ধান আবাদ করেছি। ইতিমধ্যে ৪ বিঘা জমির ধান কেটেছি। বিঘা প্রতি ফলন হয়েছে ৪৫ মণ।’ তিনি বলেন, ‘বিঘাপ্রতি জমিতে ধানের উৎপাদন খরচ পড়েছে ২০-২৫ হাজার টাকা। কিন্তু বাজারে ধানের দাম নেই। এক মণ ধান বিক্রি করছি মাত্র ৯৫০ দরে। এতে উত্পাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় আছি।’

নশীপুর ফার্ম হাটের ধানক্রেতা বিভাকর বসাক জানান, দিনাজপুরে সবেমাত্র বোরো ধান কাটা শুরু হয়েছে। মিল মালিকরা এখনো পুরোপুরি ধান কিনতে শুরু করেননি। এ কারণে বাজার কিছুটা কম। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান জানান, জেলায় এবার ১ লাখ ৭৪ হাজার ৫১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা গত বছরের চাইতে ৭১০ হেক্টর বেশি। এবার বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ৮ লাখ মেট্রিক টন (চালের আকারে)।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত