আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

চা শিল্পে উৎপাদন খরচের তুলনায় নিলাম মূল্য কম

চা শিল্পে উৎপাদন খরচের তুলনায় নিলাম মূল্য কম

অনাবৃষ্টি, তীব্র রোদে সংকটে পড়েছে সিলেটের চা-বাগানগুলো। অতিরিক্ত গরমে ‘রেড স্পাইডারের আক্রমণের আশঙ্কা করা হচ্ছে। কয়েক দিন আগে বৃষ্টিতে বাগানগুলো কিছুটা চাঙ্গা হয়ে উঠলেও এখন পুড়ছে প্রচণ্ড খরতাপে।


সিলেট আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সিলেটের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের রেকর্ড। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি।


এদিকে চায়ের নিলাম বাজারে দাম না ওঠায় বাগান মালিকরা এই শিল্পকে টিকিয়ে রাখতে পারছেন না জানিয়ে বলেছেন, নিলাম বাজারে প্রতি কেজি চায়ের মূল্য ন্যূনতম ৩০০ টাকা নির্ধারণ করতে হবে। বর্তমানে নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম। তাই অনেক বাগান মালিক শ্রকিদের মজুরি দিতে পারছেন না। নিনা আফজাল ইন্ডাস্ট্রিজ লিঃ  ও বালিসিরা হিল টি কো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আফজাল রশিদ চৌধুরীর নেতৃত্বে বাগান মালিকদের প্রতিনিধিদল, চা-শিল্পে বিরাজমান সংকট উত্তরণে গত বৃহস্পতিবার মৌলভীবাজার ও সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন প্রধানমন্ত্রী  বরাবর। 

অন্যদিকে হবিগঞ্জের বেশ কয়েকটি বাগান সংশ্লিষ্টরা  জানিয়েছেন, তীব্র রোদে অনেক বাগানের পাতা মৃয়মাণ। নালুয়া চা-বাগানের ব্যবস্থাপক ইফতেখার এনাম বলেন, গত বছর যে সময়ে ২৮ হাজার কেজির মতো পাতা সংগ্রহ করা হয়, এ বছর এই সময় মাত্র ৮ হাজার কেজি পাতা সংগ্রহ হয়। খরায় চা উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। গাছের কুঁড়ি শক্ত হয়ে যাওয়ায় পাতা তোলা যাচ্ছে না। চা উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। ‘অতি গরমে চা-বাগানের অবস্থা নাজুক’ বলেন, আমু চা-বাগানের ম্যানেজার জহিরুল ইসলাম। তিনি বলেন, গরমে মশা ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। উৎপাদনও কমেছে।


দেশে ১৬৮টি বাগানের মধ্যে সিলেটেই ১৩৮টি বাগান রয়েছে। গত বছর দেশের ১৭০ বছরের ইতিহাস ভেঙে সারা দেশে ১০ কোটি ২৯ লাখ কেজি চা-উৎপাদন হয়। কিন্তু এ বছর পরিস্থিতি উদ্বেগজনক। নর্থ সিলেট ভ্যালী বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সভাপতি নোমান হায়দার চৌধুরী বলেন, বর্তমানে শিল্পটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

বাগান মালিকরা বলেন, ছোট-বড় প্রায় সব বাগানই কৃষি ব্যাংক থেকে হাইপোথেটিক লোন নিয়ে থাকে। চায়ের নিলাম মূল্য সরাসরি কৃষি ব্যাংকে জমা হয়ে তা পরিশোধ করা হয়। ঋণ পরিশোধের সুদের হার ৯ শতাংশ থেকে বর্তমানে ১৩ শতাংশ করা হয়েছে। বর্তমান অবস্থায় তা পরিশোধ করা বাগানগুলোর পক্ষে অসম্ভব।

বাগান মালিকদের দাবি, বিশেষ বিবেচনায় ঋণ পরিশোধের সুদের হার ৯ শতাংশ রাখতে হবে। তাছাড়া সহজ শর্তে রুগ্ণ বা গড়ে উঠছে এমন বাগানের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করার জন্যও তারা দাবি জানিয়েছেন। চা-শিল্পের বর্তমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় বর্তমানে এই শিল্পের ভ্যাট ও ট্যাক্স থেকে সাময়িক অব্যাহতি প্রয়োজন। বাগান মালিকরা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী চা-আমদানির জন্য উঠেপড়ে লেগেছে। চা-শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমদানির ওপর শুল্ক বৃদ্ধি করে চা-আমদানি নিরুত্সাহিত করা জরুরি।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত