আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একরাতে ২৩টি বৈদ্যুতিক মিটার চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একরাতে  ২৩টি বৈদ্যুতিক মিটার চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একরাতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ২৩টি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। রোববার (২৬ মে) দিনগত রাতে উপজেলার বাগড়া বাজার থেকে শুরু করে রায়পুরের বর্ডার বাজার পর্যন্ত বিভিন্ন স্থান থেকে স’মিল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে থ্রি ফেইজের এ মিটার চুরির ঘটনা ঘটে।  


সোমবার (২৭ মে) সকালে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে আসলে এসব মিটার চুরির ঘটনা জানাজানি হয়।


ভুক্তভোগী স’মিল ব্যবসায়ী শফিকুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় রাতে স’মিল বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি আমার স’মিলের বিদ্যুতিক মিটার টি চুরি হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই। একই কথা জানিয়েছেন, অপর এক ব্যবসায়ী ইমাম হোসেন।

জেলা স’মিল মালিক সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন হাজী বলেন, রোববার রাতে আমার নিজের মালিকানাধীন দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মিটারসহ ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স’মিল থেকে ২৩টি মিটার চুরি হয়েছে। থ্রি ফেইজের মিটারগুলো ২৫ থেকে ৩০ হাজার টাকা মূল্যের হয়ে থাকে। 


চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় ফরিদগঞ্জ জোনাল অফিস। এই কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, বৈদ্যুতিক মিটার চুরির ঘটনাটি দুুঃখজনক। এ উপজেলায় আগে কখনো এমন ভাবে বিদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেনি। যারাই ঘটনাটি ঘটিয়েছে, আমি চাই সংশ্লিষ্ট প্রশাসন অপরাধিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসুক।

ফরিদগঞ্জ থানার ওসি মো.সাইদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত