আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ব্যাংকের ৩০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে : এরশাদ

ব্যাংকের ৩০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশের রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকের ৩০ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোন দেশে এমন ঘটনা ঘটেনি। আমরা কোন দেশে বাস করছি। আমাদের টাকা ব্যাংকেও নিরাপদ নয়।
 
মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় পার্টি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।

সরকারের কঠোর সমালোচনা করে এরশাদ বলেন, দেশে শিশু ধর্ষণ ও নারী ধর্ষণের কোন হিসাব নেই। সমাজের আজ অধঃপতন ঘটেছে। সাম্প্রতিক সময় ছোট্ট মেয়ে তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বিচার হচ্ছে না। অপরাধীরা জানে বিচার হবে না। তাই প্রতিদিন অপরাধ বেড়েই চলেছে। বিচার হলে ফাঁসি হত, তবে দেশে অপরাধ প্রবনতা বন্ধ হত। আমরা টাকাকে বেশি শ্রদ্ধা করি আল্লাহকে না। এ জন্যই সমাজের অধঃপতন ঘটেছে।

এরশাদ আরো বলেন, রাজনীতি বলতে কিছু নেই। এখন মানুষ রাজনীতিবিদদের সব চেয়ে ঘৃণা করে ট্যারা চোখে তাকিয়ে বলে লোকটি রাজনীতি করে। আমরা মানুষের ভালোবাসার রাজনীতি করি। তাই দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। কারণ জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ ও শান্তিতে ঘুমাতে পারে।
 
এরশাদ বলেন, আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই। মা’কে আগুনে পুড়িয়ে, ভাইকে হত্যা করে ক্ষমতায় যেতে চাই না।

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় জাতীয় পার্টির কো- চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশ এখন এক পায়ে চলছে। দেশ এখন দুর্নীতিতে ছেয়ে গেছে। রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংক থেকে টাকা লুটপাট হচ্ছে।  এ ভাবে দেশ চলতে পারে না।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর জাপা নেতা প্রাক্তন সাংসদ সওকত হোসেন তরু, প্রাক্তন সাংসদ হোসাইন শাহরিয়ার আসিফ, রংপুর মহানগরের সভাপতি গোলাম মোস্তফা, লালমনিরহাট জেলা জাপার যুগ্ন আহবায়ক এসকে খাজা মঈনুদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রোকন উদ্দিন বাবুল, পাটগ্রাম উপজেলা আহবায়ক কুদরত-ই-এলাহী বাবুল, কালীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান সবুজ, হাতীবান্ধা জাপা নেতা আবুল কাসেম, আদিতমারী উপজেলা জাপার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, সদর উপজেলা জাপার সাধারন সম্পাদক এ্যাডভোকেট আছির উদ্দিন ও পাটগ্রাম পৌর সাধারন সম্পাদক হাফিজুর রহমান লুনা।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। পরে গোলাম মোহাম্মদ কাদেরকে সভাপতি ও একেএম মাহবুবুল আলম মিঠুকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্যের লালমনিরহাট জেলা কমিটি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত