আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


শুক্রবার (৭ জুন) বিকালে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে দু’পক্ষের অবস্থান কর্মসূচিতে এ ঘটনা ঘটেছে। 


এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম এ হান্নান মঞ্জু চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, রায়পুর ইউনিয়ন আওয়ামী সহ-সভাপতি তাজউদ্দীন, যুবলীগ নেতা সাইফুল। 

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থকরা ও অর্থ-প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সমর্থকরা বন্দর কমিউনিটি সেন্টারে সমাবেশের আয়োজন করে। বিকাল ৪টায় সমাবেশ হওয়ার কথা থাকলেও দুপুর থেকে এই সমাবেশকে কেন্দ্র করে উভয়পক্ষের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা দেখা যায়। 


সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকাল ৪টায় সমাবেশ শুরু হওয়ার পর উভয়পক্ষ উস্কানিমূলক শ্লোগান দিতে থাকে। এসময় পুলিশ উভয় গ্রুপের মাঝে ব্যারিকেট দেয়। কিছুক্ষণ পর ওয়াসিকা গ্রুপের সমর্থকরা লাঠিসোটা নিয়ে রাস্তার দক্ষিণ পাশে অবস্থান করা জাবেদ গ্রুপের সমর্থকদের ওপর হামলা করে। 

ঘটনার বিষয়ে জাবেদ গ্রুপের অনুসারী আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী জানান, মান্নান চৌধুরী, শাহাদাত হোসেন, সাইফুল গুরুতর আহত হয়েছে। এছাড়াও তাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। 

হামলার বিষয়টি অস্বীকার করে ওয়াসিকা গ্রুপর অনুসারী কাজী মোজাম্মেল হক বলেন, ‌‘আমরা বাজেটকে স্বাগত জানিয়ে প্রোগ্রাম দিয়েছি, একই স্থানে তারাও প্রোগ্রামের ঘোষণা দেয়। পরবর্তীতে তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। এসময় আমাদের টিপুসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।’

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ জানান, সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। পরবর্তী সময়ে তারা পুলিশের ব্যারিকেট উপেক্ষা করে সংঘর্ষে জড়ায়। এরপর অল্প সময়ের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত