আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

নেত্রকোনার ভাসাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে আরও একটি বাড়ি ঘেরাও

নেত্রকোনার ভাসাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে আরও একটি বাড়ি ঘেরাও

নেত্রকোনার ভাসাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে তল্লাশি চালিয়েছে পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস টিম (সোয়াট)।


রোববার (৯ জুন) সকালে এ তল্লাশি চালানো হয়। পাশাপাশি বনুয়াপাড়া নামের জায়গায় আরও একটি বাড়ি ঘেরাও করে স্থানীয়দের সরিয়ে দিয়েছে পুলিশ।


জানা গেছে, রোববার সকাল ৮টায় সোয়াট সদস্যরা ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালান। তবে বাড়িটি থেকে গত শনিবার পাওয়া গুলি-পিস্তল ছাড়া অন্য কিছু উদ্ধার হয়নি।

 


নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমদ বলেন, সোয়াট সদস্যরা শনিবার রাতে নেত্রকোনায় পৌঁছায়। রোববার সকাল থেকে বাড়িটিতে তল্লাশি শুরু করে তারা। নেত্রকোনায় জঙ্গি প্রশিক্ষণ চলত বলে আমাদের কাছে খবর ছিল। তাই ওই বাড়ির ওপর নজর রাখা হয়। বাড়িটিতে শনিবার দুপুর থেকে পুলিশ অবস্থান নিয়েছে। এরই মধ্যে কিছু আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাড়িটি একটি জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহার করা হতো। বোমা বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের কাজ শুরু করেছে।

অ্যান্টিটেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. সানোয়ার হোসেন ইত্তেফাককে জানান, এরই মধ্যে কিছু আলামত জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাড়িটিতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হতো। তল্লাশি শেষে বিস্তারিত বলা যাবে।


উল্লেখ্য, নেত্রকোনা সদর উপজেলার ভাসাপাড়া গ্রামে আব্দুল মান্নান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরের (ডুয়েট) শিক্ষক ছিলেন। দুই বছর আগে বাড়িটি তিনি আরিফ নামের এক ব্যক্তির কাছে ভাড়া দেন। বাড়িটিতে জঙ্গি প্রশিক্ষণ চলত বলে পুলিশ খবর পায়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার বেলা একটার দিকে নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি দল বাড়িটি ঘেরাও করে। এ ছাড়া নেত্রকোনা জেলা শহরের বনুয়াপাড়ায় তানভির কটেজ নামের আরও একটি বাড়িতে জঙ্গি সদস্য থাকার সন্দেহ করছে পুলিশ। শনিবার রাত ১০টায় বাড়িটি ঘেরাও করে তারা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত