আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

থানায় হামলা-গোলাগুলি, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

থানায় হামলা-গোলাগুলি, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর থানায় হামলা, ভাঙচুরের জেরে পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে দলটির নেতা-কর্মীরার সঙ্গে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, শৈলকুপায় আওয়ামী লীগ কর্মী এজাহারভুক্ত আসামি ধলহরা চন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের মোস্তাক সিকদারকে পুলিশ রোববার দুপুরে গ্রেপ্তার করে। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা শৈলকুপা থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ফাঁকা গুলি ছুড়ে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে আহত হয়েছেন ২৫-৩০ জন।

 

অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া এমরান জানান, একটি মারামারি মামলার আসামি মুস্তাক সিকদারকে ধাওড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। এরপর তার এলাকার কয়েক হাজার লোক এসে থানা ঘেরাও করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। ইটের আঘাতে অন্তত ৭ জন পুলিশ আহত হয়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে শটগানের গুলি বর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে থানা আক্রমণকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তার আগে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। 

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সানিয়া আকতার মুক্তি বলেন, আহত ২৪ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩ জন পুলিশ ও ২১ গ্রামবাসী। প্রাথমিক টিকিৎসার পর তাদের ঝিনাইদহ ও কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করা হয়।

ঘটনার পর শৈলকুপা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরজুড়ে পুলিশ টহল চলছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত