আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আপনাদের পরামর্শ নিয়েই সব ভুল শুধরাতে চাই : আইজিপি

আপনাদের পরামর্শ নিয়েই সব ভুল শুধরাতে চাই : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘পু‌লি‌শের ভুলত্রুটি রয়েছে। পুলিশ ইচ্ছা করলেই যা ইচ্ছা তা করতে পারে না। পুলিশ পরিবর্তনে বিশ্বাসী। তাই পুলিশের গঠনমূলক সমালোচনা করুন। আপনাদের পরামর্শ নিয়েই সব ভুল শুধরাতে চাই এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই।’

 

রাজধানীর একটি হোটেলে শ‌নিবার দুপু‌রে ঢাকা মে‌ট্টোপলিটন পু‌লিশের  আয়োজ‌নে ‘জননিরাপত্তা বিধানে গণমাধ্যম ও পুলিশ’- শীর্ষক আলোচনা সভায় আইজিপি এসব কথা বলেন।

 

আইজিপি শহীদুল হক বলেন, জ‌ঙ্গিবাদ ও মাদ‌কের বিরু‌দ্ধে পুলিশ শক্ত অবস্থা‌নে আছে। এটাকে আরো শক্তভাবে রুখতে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করা হচ্ছে। এতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জনগণের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সবার  সহযোগিতা চাই।

 

ঢাকা শহরে যানজটের বিষয়ে আইজিপি বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই আইন লঙ্ঘন করে থাকে। পুলিশ ইচ্ছা করলে সবকিছু করতে পারে না। পুলিশের সীমাবদ্ধতা আছে। ট্রাফিক সিগনাল নিয়ন্ত্র‌ণের দা‌য়িত্ব সি‌টি কর‌পো‌রেশনের। এক‌দিন সেটা বাস্তবায়ন করা হ‌য়ে‌ছিল। ওইদিন পু‌রো ঢাকা স্থবির হ‌য়ে প‌ড়েছিল। সেদিনের পর পুলিশ আবার ম্যানুয়াল পদ্ধতিতে ট্রা‌ফিক সিগনাল প‌রিচালনা কর‌ছে।

 

শহীদুল হক ব‌লেন, রাষ্ট্র ও জনগণের কাছে আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। গণমাধ্যম মালিকরা যাতে তার গণমাধ্যমকে রাজনৈতিক ও ব্যবসায়িক কারণে ব্যবহার করতে না পারেন সেদিকে সাংবাদিকদের সজাগ থাকতে হবে।

 

তি‌নি আরও ব‌লেন, এরশাদ সরকারের সময় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করেছি। দেয়াল ভেঙ্গেছি। এরশাদ সরকারের বিরুদ্ধে করেছি আবার তার অধীনে কাজ করছি। এটাই পেশাদারিত্ব।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন ‌সাংবা‌দিক মঞ্জুরুল আহসান বুলবুল। সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সলিমুল্লাহ খান, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, নির্বাচন পর্যবেক্ষক নাজমুল আহসান কলিমুল্লাহ, কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, ফকির আলমগীর, মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।

 

শেয়ার করুন

পাঠকের মতামত