আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে চট্টগ্রামের আরও ২৫০ পরিবার

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে চট্টগ্রামের আরও ২৫০ পরিবার

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে চট্টগ্রামের আরও ২৫০ পরিবার। আগামীকাল জেলায় ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ২৩৪টি এবং জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণ ১৬টিসহ ২৫০টি পরিবারকে জমিসহ ঘরের মালিকানা হস্তান্তর করা হবে।


আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর করবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।


তিনি বলেন, ৫ম পর্যায়ে এপর্যন্ত ৩৮৮ ঘরের বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে গত ১৪ নভেম্বর ৮১টি পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে। আগামীকাল ২৫০টি পরিবারকে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।

এছাড়া, মীরসরাই উপজেলার জন্য নতুনভাবে ৭৩টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে এবং ঘরগুলোর নির্মাণ কাজ সমাপ্তির পর্যায়ে রয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
নতুন ২৫০টি ঘরের মধ্যে চন্দনাইশে ১৫৫টি, মীরসরাইয়ে ৩৪টি এবং সীতাকু-ে ৪৫টি। এছাড়াও জরাজীর্ণ ব্যারাকের স্থলে একক গৃহ নির্মাণ করে ১৬টি পরিবারকে গৃহ হস্তান্তর করা হবে।

ইতোপূর্বে চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার মধ্যে ১২টি উপজেলা যথাক্রমে পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, লোহাগাড়া, রাউজান, বোয়ালখালী, আনোয়ারা, ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, বাঁশখালী, মীরসরাই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড, চন্দনাইশ ও সন্দ্বীপ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার জন্য আশ্রয়ণ-২ প্রকল্প কার্যালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এই তিনটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে এবং একই সাথে চট্টগ্রাম জেলাকেও ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত