আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

ঈদের আগের নাড়ির টানে বাড়ি ফিরছে হাজার হাজার মানুষ

ঈদের আগের নাড়ির টানে বাড়ি ফিরছে হাজার হাজার মানুষ

ঈদের আগের নাড়ির টানে বাড়ি ফিরছে হাজার হাজার মানুষ। বাস, ট্রেন, লঞ্চ-সবখানেই ঘরমুখো মানুষের ভিড়। বেশিসংখ্যক মানুষ ঢাকা ছেড়েছে। সরকারি ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়ে কেউ কেউ আগেভাগেই ঢাকা ছাড়ছেন। অনেকে আজ বৃহস্পতিবার শেষ কর্মদিবসে অফিসে হাজিরা হয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন।


গত ঈদুল ফিতরের মতো এবারের ঈদযাত্রাও অনেকটা স্বস্তিদায়ক। ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে কিছুটা যানজট, ধীরগতি থাকলেও দূরের যাত্রায় দুর্ভোগ নেই।

তবে রাজধানীর মহাখালী, গাবতলি, কল্যাণপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর ও গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনালকেন্দ্রিক সড়কগুলোতে বেশ ভিড় দেখা গেছে।

ঈদ‌কে কেন্দ্র ক‌রে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যানবাহনের চাপ দেখা যায়নি। কিছু স্থানে ধীরগতিতে গাড়ি চললেও নেই আগের মতো চিরচেনা যানজট। এই হাইওয়ে ধরে উত্তরাঞ্চলের ঈদযাত্রা নির্ঝঞ্জাট হবে বলে আশা করছে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে জেলার সবগুলো রুটও স্বাভাবিক থাকায় এবার যানজট ও দুর্ভোগের আশঙ্কা অনেকটাই কম। দুইদিন ধরে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকলেও গাড়ির গতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়, নলকা এলাকায় যানবাহনের কিছুটা চাপ দেখা যায়। তবে কোনো যানজট বা ধীরগতি চোখে পড়েনি। সাকেক্স-২ প্রকল্পের আওতায় এসব রুট চারলেনে উন্নীত করার কাজ শেষ দিকে। এ কারণে দ্রুতগতিতে গাড়ি চলাচল করছে।

বগুড়া রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আশা করছি এবারের ঈদযাত্রা নির্ঝঞ্জাট হবে। আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে ড্রোন ক্যামেরা দিয়ে মহাসড়ক মনিটর করা হবে।

এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩ হাজার ৮৩৪টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৫০ টাকা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত