আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

আড়াল হচ্ছে স্বর্ণ চোরাচালান

আড়াল হচ্ছে স্বর্ণ চোরাচালান

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে ভারতের পশ্চিমবঙ্গের খুনের নেপথ্য কারণ স্বর্ণ চোরাচালান। ইতিমধ্যে এই চোরাচালান চক্রের কয়েকজন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটকও হয়েছে। তবে রহস্যজনক কারণে হঠাৎ মোড় বদলের চেষ্টা চলছে। ‘রাজনৈতিক দ্বন্দ্ব’ মোড়কে স্বর্ণ চোরাচালানের বিষয়টিকে আড়াল করতে তত্পর একটি চক্র। এই চক্রের নেপথ্যে রয়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রভাবশালী একাধিক সংসদ সদস্য ও রাজনীতিক। ফলে আনার হত্যার মূল রহস্য শেষ পর্যন্ত অধরা থেকে যাওয়ার আশংকা করছেন অপরাধ বিশেষজ্ঞরা।


ভারতের কলকাতার সিআইডি পুলিশ আজীম হত্যা মামলার তদন্ত করছে। তারা মিডিয়ায় এতো কথা বলে না। তারা বলেছে, সঠিক তদন্ত শেষে কথা বলবে। তবে বাংলাদেশের কর্তৃপক্ষ প্রতিদিনই এমপি আনার হত্যাকান্ড নিয়ে কথা বলছে। এটি মামলার মোটিভ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হতে পারে বলে সংশয় তৈরী হয়েছে। সংসদ সদস্য আজীমের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শতাধিক মানুষ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। একটা হত্যাকান্ডেরও বিচার হয়নি। স্বর্ণ চোরাচালানের মাফিয়াদের নিয়ন্ত্রণের বাইরে কেউ চলে গেলে তাকে আর বাঁচিয়ে রাখে না তারা। এমপি আজীমের ক্ষেত্রেও তাই ঘটেছে। এই নেটওয়ার্ক অনেক শক্তিশালী।


দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে এপার থেকে যায় সোনা। হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাচারও হচ্ছে। আর ওপার থেকে আসে মাদক ও অস্ত্র। বাংলাদেশের আকাশ পথের মধ্যে ঢাকা এয়ারপোর্ট প্রধান কেন্দ্র স্বর্ণ চোরাচালানের। ঢাকার এয়ারপোর্টের পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট এয়ারপোর্টকেও ব্যবহার করা হচ্ছে। এসব এয়ারপোর্টে কাস্টমসসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার বেশিরভাগ কর্মকর্তারা পদায়নও পান স্বর্ণ চোরাচালান মাফিয়াদের পছন্দে। প্রভাবশালী এমপি ও রাজনৈতিক নেতারা এ সঙ্গে জড়িত। তাই স্বর্ণ নিরাপদে বিনা বাধায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলে যায়। স্বর্ণ চোরাচালানের গডফাদাররা এসব এমপি ও রাজনৈতিক নেতাদের কোটি কোটি টাকা দিয়ে থাকেন প্রতি মাসে। এয়ারপোর্ট থেকে গাড়ি দিয়ে যাত্রী সাজিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে পাচার হয় স্বর্ণ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইন-শৃঙ্খলা বাহিনীতেও পদায়ন পান মাফিয়াদের পছন্দের লোক। এই মাফিয়ারা হোয়াইট কালার ক্রিমিনাল হিসেবে পরিচিত। ভারতে বৈধভাবে স্বর্ণ আনলে ২০ ভাগ ট্যাক্স দিতে হয়। এতে পোষায় না স্বর্ণালঙ্কার বানানোর ব্যবসায়ীদের। ইতিমধ্যে একজন স্বর্ণ ব্যবসায়ী, যিনি চতুর্থ শ্রেনীর কর্মচারী ছিলেন, বছর ঘুরতে না ঘুরতেই হাজার কোটি টাকার মালিক হয়েছেন। জানা যায়, উনিও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত।

এমপি আনার হত্যার মূল পরিকল্পনকারী আকতারুজ্জামান শাহীন। আর হত্যাকান্ড বাস্তবায়নকারী শিমুল ভূঁইয়া ওরফে আমান উল্লাহ। শাহীন ও শিমুলের বিশাল একটি বাহিনী রয়েছে। যারা স্বর্ণ পাচারের সাথে জড়িত। এই বাহিনীটি মূলত সোনা বহনকারীর দায়িত্ব পালন করতো। সীমান্ত দিয়ে পাঠিয়ে দিতো। এই বাহিনীকে নেতৃত্ব দিতেন কয়েকজন প্রভাবশালী বর্তমান ও সাবেক এমপি। যশোর, ঝিনাইদহ, খুলনা ও সাতক্ষীরার অনেক রাজনৈতিক নেতা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর সাথে জড়িত। এই হোয়াইট কালার অপরাধীরা এলাকাবাসীর কাছে পরিচিত। এরা বিগত সরকারের আমলেও অনুরূপভাবে স্বর্ণ চোরাচালান করে করেছে। স্বর্ণ চোরাচালানের টাকার ভাগাভাগি নিয়ে অনেক রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। যারা বহন করে, তারাও টাকা পায়। বিরোধ বাধলেই খুনাখুনি হয়।


২০১৪ সাল থেকে এমপি আনার ওই অঞ্চলে স্বর্ণ চোরাচালান ও মাদক পাচারের একক নিয়ন্ত্রণে নিয়ে নেন। এটা নিয়ে দ্বন্দ্ব বাধে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রভাবশালী বর্তমান ও সাবেক এমপি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে। এই বিরোধে এমপি আনার হত্যাকান্ডের শিকার হয়েছেন, এটা উভয় দেশের আইন-শৃ্ঙ্খলা বাহিনী নিশ্চিত। বর্তমানে প্রভাবশালী স্বর্ণ চোরাচালানের মাফিয়া গ্রুপটি এখন এমপি আনার হত্যাকান্ডটি ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেভাবে অতীতে শতাধিক হত্যাকান্ডের বিচার হয়নি, এমপি আনার হত্যাকান্ডও যেন ঢাকা পড়ে যায়, তারা এমনটি ঘটানোর ষড়যন্ত্রে তারা লিপ্ত। এই হত্যাকান্ডটি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা একেক দিন একেক বক্তব্য দিচ্ছেন, যা প্রকৃত ঘটনাটি আড়াল করার ‘ষড়যন্ত্র’ বলেও স্বজনহারা পরিবারের কেউ কেউ অভিযোগ করেছেন।

এদিকে, সংসদ সদস্য আজীম হত্যাকান্ডের বিচার আদৌ হবে কিনা তা নিয়েও তার পরিবার ও নির্বাচনী এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। স্বয়ং এমপি আনারের মেয়ে মমতারিন ফেরদৌস ডরিন সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আশংকা প্রকাশ করে বলেন, খুনিদের ছাড়িয়ে নিতে বড় বড় জায়গা থেকে তদ্বির আসছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুনিদের বিচার অবশ্যই হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত