আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

২১ জুন দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

২১ জুন  দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্বিপক্ষীয় সফরে আগামী ২১ জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের পর ১১ দিনের ব্যবধানে ফের দিল্লি যাচ্ছেন সরকারপ্রধান। 


ঢাকার কূটনৈ‌তিক সূত্রগুলো প্রধানমন্ত্রীর দি‌ল্লি সফরের সত্যতা গণমাধ্যমকে নি‌শ্চিত করেছে।


ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র জানায়, দ্বিপক্ষীয় সফরে আগামী ২১ জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। দুদি‌নের সফরে দেশটিতে যাচ্ছেন তি‌নি। দি‌ল্লি সফরের সম‌য় প্রধানমন্ত্রী ভার‌তের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। 

সং‌শ্লিষ্ট সূত্রগু‌লো বলছে, দি‌ল্লি‌ সফরের সময় শেখ হা‌সিনা নরেন্দ্র মো‌দির স‌ঙ্গে বৈঠক করবেন। আশা করা হ‌চ্ছে, বৈঠকে দুই শীর্ষ নেতা উভয় দেশের স্বার্থ সং‌শ্লিষ্ট বি‌ভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তাসহ ভারতের সঙ্গে ঝুলে থাকা বি‌ভিন্ন ইস্যু তু‌লে ধরার সম্ভাবনা রয়েছে।


ভারতে লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট গড়ে বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। এর ফলে নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি গত ৯ জুন শপথ নেন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে এর আগে ৮-১০ জুন ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত