আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বন্যার পানিতে নৌকাডুবি, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

বন্যার পানিতে নৌকাডুবি, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

শেরপুরে ঝিনাইগাতীতে বন্যার পানিতে নৌ-ভ্রমণে গিয়ে নৌকাডুবিতে মেডিকেল শিক্ষার্থীসহ দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) সকাল ১১টায় উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলি গ্রামের বাইলসা বিলের নলাডুবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


মৃত শিক্ষার্থীরা হলেন মোশারফ হোসেন মিল্টন (২১) ও মো. আমানউল্লাহ আমান (২৩)। মিল্টন রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও উপজেলার কান্দুলি গ্রামের সোহরাব আলীর ছেলে। অন্যদিকে আমানউল্লাহ উপজেলার তিনআনী আদর্শ ডিগ্রি সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।


এ ঘটনায় অসুস্থ হয়েছেন উপজেলার কান্দুলি গ্রামের তরিকুল ইসলাম (২৫), শরিফুল ইসলাম (২১) ও মো. সোহেল (২৩)। তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে ঝিনাইগাতীর কান্দুলি গ্রামের আট বন্ধু ঈদের আনন্দ করতে দুটি ছোট নৌকা ভাড়া করে উপজেলার বাইলসা বিলে ঘুরতে যান। একপর্যায়ে বিলের নলাডুবা এলাকায় ঢেউয়ের তোড়ে একটি নৌকা উল্টে যায়। এ সময় আরেক নৌকার বন্ধুরা তাদের বাঁচাতে গেলে তাদের নৌকাটিও উল্টে যায়। এতে মোশারফ হোসেন মিল্টন, আমানউল্লাহ, তরিকুল ইসলাম, শরিফুল ইসলাম ও মো. সোহেল বিলের পানিতে তলিয়ে যান। পরে অন্য বন্ধুদের ডাকচিৎকারে আশপাশের মানুষ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধারে নামেন। তবে ততক্ষণে মেডিকেল শিক্ষার্থী মোশারফ হোসেন মিল্টন মারা যান। এলাকাবাসী অন্যদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কলেজশিক্ষার্থী আমানউল্লাহও মারা যান। গুরুতর আহত তরিকুল, শরিফুল ও সোহেলকে জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। অন্য তিন বন্ধু সুস্থ আছেন।


ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিব বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত ছাড়াই মৃত শিক্ষার্থীদের লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত