আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিএনপির নতুন কমিটির যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা

বিএনপির নতুন কমিটির যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা

বিএনপির নতুন নির্বাহী কমিটিতে সাতজন যুগ্ম-মহাসচিব ও আটজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

যুগ্ম-মহাসচিবরা হলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশিদ ও লায়ন আসলাম চৌধুরী।

সাংগঠনিক সম্পাদকরা হলেন, ঢাকায় ফজলুল হক মিলন, চট্রগামে ডা. শাহাদাৎ হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস জাহান মিরিন, রংপুরে আসাদুল হাবিব দুলু, ময়মনসিংহে ইমরান সাহেল প্রিন্স ও ফরিদপুরে শ্যামা ওবায়েদ।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই নাম অনুমোদন করেছেন।

রিজভী বলেন, ‘গত ১৯ মার্চ বিএনপির কাউন্সিলে কাউন্সিলররা দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী কমিটিসহ দলের সব কমিটি গঠনের ক্ষমতা দেন। সেই ক্ষমতার ভিত্তিতে তিনি এসব পদে তাদের মনোনীত করেছেন।’

সংবাদ সম্মেলনে রিজভী ইউপি নির্বাচন সম্পর্কে আরো বলেন, ৩য় ধাপের ইউপি নির্বাচনেও ফলাফল নিজেদের অনুকূলে নিতে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হচ্ছে।


রুহুল কবির রিজভী বলেন, বর্তমান ক্ষমতাসীনরা দেশ চালাতে ব্যর্থ হয়ে খুন, গুম, হত্যা, ক্রসফায়ারের কৌশলের পথ বেছে নিয়েছেন তারা।


প্রথম ও দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে আওয়ামী সন্ত্রাসী, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা মিলে ভোট ডাকাতির মহোৎসব করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও গুলিতে নিহত হয়েছে ৪৪ জন। দিন যত যাচ্ছে নির্বাচনী সহিংসতায় নিহত ও আহতদের তালিকা আরো দীর্ঘায়িত হচ্ছে বলেও দাবি করেন তিনি।


প্রথম ও দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে ভোট ডাকাতি ও সহিংসতার ঘটনা স্বীকার করে নিয়ে নির্বাচন কমিশন প্রেসনোট দিয়ে বলেছিল-পরবর্তী নির্বাচনী ধাপগুলো সুষ্ঠু করতে পদক্ষেপ নেবেন তারা। কিন্তু  উল্টো পূর্বের ন্যায় এখনো অথর্ব ও নির্লজ্জ নির্বাচন কমিশন ক্ষমতাসীন শাসকগোষ্ঠী কর্তৃক মনোনীত প্রার্থীদের বিনাভোটে নির্বাচিত করতে আরো বেশি বেপরোয়া হয়ে গেছে বলেও জানান বিএনপির এই নেতা।


আগামী তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচনে আওয়ামী প্রার্থীদের বিনা ভোটে নির্বাচিত করতে তারা আরো বেশি মাত্রায় মরিয়া হয়ে ওঠেছে এই কমিশন।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।


১৯ মার্চ কাউন্সিলে বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান নির্বাচিত হন। তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব, রুহুল কবির রিজভীকে সিনিয়র যুগ্ম-মহাসচিব ও মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ পদে মনোনীত করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত