আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

নয়াপল্টনে ছাত্রদলের পদ-বঞ্চিতদের বিক্ষোভ মিছিল

নয়াপল্টনে ছাত্রদলের পদ-বঞ্চিতদের বিক্ষোভ মিছিল

নয়াপল্টনের বিএনপির পার্টি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী। পদ বঞ্চিত নেতাকর্মীরা মিছিল নিয়ে স্কাউট ভবনের সামনে দাঁড়িয়ে মিছিল শ্লোগানসহ রাজপথ প্রকম্পিত করেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে অভিযোগ দিয়ে বিক্ষোভ-মিছিল শুরু করেন পদবঞ্চিতরা। দ্রুত তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভূক্ত করার দাবি জানান। 


শতাধিক পদবঞ্চিত ছাত্রনেতা ৭১ হোটেলের সামনে থেকে মিছিল নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি দেওয়াার উদ্দেশ্যে বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল সহকারে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এর সাথে তার দপ্তরের সাক্ষাৎ করেন। 


জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত ২৬০ সদস্য বিশিষ্ট ঢাউস কমিটির অনিয়ম ও অসংগতিগুলোর পাশাপাশি দীর্ঘদিন নির্যাতিত জেল খাটার বঞ্চিত বিক্ষুব্ধ ছাত্রদল নেতৃবৃন্দ তাদের মনের ক্ষোভ ও হতাশা আবেগ এবং নির্যাতন ও ত্যাগের কথা তুলে ধরেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদবঞ্চিতদের আশ্বস্ত করে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়ে কমিটির সংহতিগুলো প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করবেন। 

এসময়ে পদবঞ্চিতদের মধ্য্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদির শাহ পাটোয়ারী, জিহাদুল ইসলাম রঞ্জু, এস এম মাহমুদুল হাসান রনি, জহির হাসান মোহন, মারজুক আহমেদ, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাাদক শরিফুল ইসলাম শরীফ, মুজাহিদুল ইসলাম, নাইম মাহমুদ, রুবেল হোসেন, লিটন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো:মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক কামাল( সজীব হাওলাদার), সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, জিএম রাকিব হাসান রকি, রনি হাওলাদার, মো: মানিক ভূইয়া, নজরুল ইসলাম রাঢ়ি, কাজী সাইমন সিরাজী, সাবেক সহ-অর্থ বিষয়ক সম্পাদক রিয়াদ আহমেদ রাজ, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির মিল্লাত পাটোয়ারী, জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন পিয়াস, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি তাজবিউল হাসান, সাহ পরান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রোকন উদ্দিন, শেরে বাংলা থানা ছাত্রদল সাবেক সভাপতি মহসিন শেখ, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সম্পাদক ফজলে রাব্বি হƒদয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি নাসিমুল গনি মননসহ ছাত্রনেতা মো: পলাশ আকন, শাকিল আহমেদ রানা, কাজী সাইমন সিরাজী, তাজবিউল ইসলাম, ইশতিয়কি রাব্বি প্রমুখ। 


পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, অর্থের বিনিময়ে যোগ্যদের বাদ দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়েছে। ২৮ অক্টোবরের পর রাজপথে থাকা অসংখ্য ছাত্রনেতা বাদ দিয়েছে রাকিব-নাছির কমিটি।

পরিকল্পিতভাবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল মেরে সেটি পদবঞ্চিতদের ঘাঁড়ে চাপানো হচ্ছে। কেন্দ্রীয় কমিটিতে পদনিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রামে থাকার ঘোষণা দিয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত