আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ঢাকা মহানগর আ.লীগের কমিটি চূড়ান্ত, ঘোষণা রোববার

ঢাকা মহানগর আ.লীগের কমিটি চূড়ান্ত, ঘোষণা রোববার

আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণের কমিটি চূড়ান্ত করা হয়েছে। এতদিন ‘ঢাকা মহানগর আওয়ামী লীগ’ নামে একটি কমিটি থাকলেও এবারই প্রথম উত্তর ও দক্ষিণের জন্য পৃথক দুটি কমিটি করা হয়েছে। 

 

শনিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ তথ্য জানিয়েছেন।

 

তিনি আরো জানান, আগামীকাল রোববার সকাল ১১টায় ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

 

দলীয় সূত্র জানায়, বর্তমানে ২০০৩ সালের সম্মেলনে গঠিত কমিটি দিয়ে চলছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। ওই বছর জুনে সম্মেলন অনুষ্ঠিত হলেও পরের বছর ২০০৪ সালের ১ এপ্রিল মোহাম্মদ হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে গঠিত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ২০০৬ সালের নভেম্বরে মৃত্যুবরণ করেন মোহাম্মদ হানিফ। তার মৃত্যুর পর ১ নম্বর সহসভাপতি ওমর আলী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে থাকেন। এরপর ওয়ান-ইলেভেনের পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পান ৬ নম্বর সহসভাপতি এম এ আজিজ। সেই থেকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ২৩ জানুয়ারি মৃত্যুবরণ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।

 

২০১২ সালের ডিসেম্বরে ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সে সময় কোনো কমিটি গঠিত হয়নি।

 

কেন্দ্রীয় ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা জানান, মহানগর আওয়ামী লীগের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। গত ৫ জানুয়ারিতেও মহানগর উত্তর এবং দক্ষিণ আলাদাভাবে কর্মসূচি পালন করেছে। এ ছাড়া সিটি করপোরেশনও দুটি। একটি কমিটিতে সবাইকে জায়গা দেওয়া সম্ভব হবে না। সুতরাং একটি কমিটি দেওয়া হলে বিশৃঙ্খলা ও গ্রুপিং হবে। এ ছাড়া ঢাকা মহানগরে আন্দোলনে গতি আনতে দুটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন সভানেত্রী শেখ হাসিনা।

 

তারা জানান, মহানগর কমিটির উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পরই সব থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত