আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নদী দখলে সরকারের লোক জড়িত : আবুল মকসুদ

নদী দখলে সরকারের লোক জড়িত : আবুল মকসুদ

দেশের সকল নদী দখলে সরকারি দলের লোকেরা জড়িত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট  সৈয়দ আবুল মকসুদ।

তিনি বলেন, আদি বুড়িগঙ্গার দূষণের মূল কারণ দখল। আদি যুগে মানুষ হত্যা করার জন্য গলা টিপে ধরা হত। বর্তমানে সরকারের প্রভাবশালীরা নদীর গলা টিপে ধরেছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বেপরোয়া দখলে আদি বুড়িগঙ্গা ও এর ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারকিপার এ সভার আয়োজন করে।

বাপা’র সহসভাপতি সুলতানা কামাল বলেন, শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না । নদী বাঁচাতে কাজ করতে হবে। নদী যেন ঝিলে পরিণত না হয়।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় গণহত্যাকারীরা যেমন আমাদের শত্রু, নদী দখলকারীরাও আমাদের শত্রু তাই এদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নদী দখলে জলাশয় আইনে এ পর্যন্ত সরকার কাউকে শান্তি দিয়েছে এমন নজির নেই উল্লেখ করে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ৫ বছরে বুড়িগঙ্গা এলাকা বদলে গেছে। আর যেন কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

তিনি বলেন, যারা নদী দখলের সাথে জড়িত তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না? অপরাধীরা যে শ্রেণির হোক, আইন সবার জন্য সমান।

তিনি বলেন, নদী উন্নয়নের নামে একে হাতিরঝিল বানাবেন না। নদীকে নদীর মত বাঁচতে দিন।      

আলোচনা সভায় আরো বক্তব্য দেন- নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পানি বিজ্ঞানী ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ফিরোজ আহমেদ, স্থপতি মোবাশ্বের হোসেন প্রমুখ।


শেয়ার করুন

পাঠকের মতামত