আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি হয়েছিলেন আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়া

ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি হয়েছিলেন আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়া

গত ২৩ নভেম্বর ইসরেয়েলি বাহিনীর হাতে বন্দি হয়েছিলেন গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়া। সাত মাসেরও বেশি সময় আটক থাকার পর স্থানীয় সময় সোমবার (১ জুলাই) মুক্তি দেওয়া হয় তাকে। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর।


মধ্য ও দক্ষিণ গাজার পূর্ব সীমান্ত দিয়ে ৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে ছিলেন ডা. সালমিয়াও। মুক্তিপ্রাপ্তদের দেইর আল-বালার আল-আকসা শহীদ হাসপাতাল এবং খান ইউনিসের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইসরায়েলি দৈনিক মারিভ বলেছে, কারাগারে জায়গা দিতে না পারার কারণে ইসরায়েল গাজার ৫৪ বন্দিকে মুক্তি দিয়েছে।

ডা. সালমিয়া আনাদোলুকে বলেন, বন্দীদের অবস্থা `মর্মান্তিক’ এবং এটি ফিলিস্তিনের ইতিহাসে ‘নজিরবিহীন’। বন্দিদের তীব্র খাদ্য সংকটে রাখা হয়েছে এবং শারীরিক নির্যাতন করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্দি ও চিকিৎসাকর্মীদের সঙ্গে ইসরায়েলি বাহিনী চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে। শত শত চিকিৎসাকর্মীকে টার্গেট করা হয়েছে এবং দখলদারদের কারাগারে তাদের নির্যাতন করা হচ্ছে। 

তিনি ১৯৪৮ সালের নাকাবার চেয়ে ভয়াবহ অবস্থা উল্লেখ করে ইসরায়েলি কারাগার থেকে সমস্ত বন্দীদের মুক্তির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

নাকাবা বলতে ১৯৪৮ সালে সংঘটিত ফিলিস্তিন যুদ্ধের সময় ফিলিস্তিনি আরবদের দেশত্যাগকে বোঝানো হয়। এসময় সাত লাখেরও বেশি ফিলিস্তিনি গৃহহীন হয়। এছাড়াও নাকবা দ্বারা মূল যুদ্ধ এবং ১৯৪৭ সালের ডিসেম্বর থেকে ১৯৪৯ সালের জানুয়ারি পর্যন্ত ফিলিস্তিনিদের উপর প্রভাব ফেলা ঘটনাবলীকেও বোঝানো হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত