আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নির্ধারিত সময়ের পরও শেষ হয়নি সেতুর কাজ

নির্ধারিত সময়ের পরও শেষ হয়নি সেতুর কাজ

নির্ধারিত সময় শেষ হলেও মধ্যনগর উপজেলার সোমেশ্বরী ও উবদাখালী নদীর উপর নির্মাণাধীন দুইটি সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি। এর ফলে দুর্ভোগ পোহাচ্ছেন নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার চার উপজেলার কয়েক লাখ মানুষ। সেতু দুটির নির্মাণ কাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন এন্ড কোং লি. দায়সারাভাবে কাজ করায় নির্দিষ্ট সময়ের তিন বছর পার হলেও সম্পন্ন হয়নি এই দুই সেতুর কাজ। এ পর্যন্ত উবদাখালী সেতুর প্রায় ৮৫ ভাগ কাজ শেষ হলেও সোমেশ্বরী সেতুর ৪০ ভাগ কাজও সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।


জানা যায়, উপজেলা সদরের মধ্যনগর বাজারটির উত্তরে সোমেশ্বরী ও পূর্বপাশে উবদাখালী নদী প্রবাহিত। এ দুই নদী পার হয়ে মধ্যনগরে উপজেলা সদরে আসা যাওয়া করতে হয় উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষসহ জেলার পার্শ্ববর্তী নেত্রকোণা জেলা ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মানুষকে। সেতু দুইটি নির্মিত হলে হাওর বেষ্টিত ভাটির জনপদ খ্যাত ধর্মপাশা, তাহিরপুর ও নেত্রকোণা জেলার কলমাকান্দাসহ আশপাশের এলাকার কয়েক লাখ মানুষের দুর্ভোগ কমবে। জেলার সীমান্ত ঘেঁষা টেকেরঘাট-বাদাঘাট থেকে মধ্যনগর-ধর্মপাশা, মোহনগঞ্জ, নেত্রকোনা হয়ে ঢাকা যাওয়া-আসা করা যাবে কম সময়ে।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০১৬ সালে সেতু দুটি নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়। ২০১৮ সালের ১৭ ডিসেম্বর উবদাখালী নদীর ওপর ৪৭ কোটি ৮২ লাখ ১৪ হাজার ৮০০ টাকা ব্যয়ে ৩২০ মিটার এবং সোমেশ্বরী (কায়েতকান্দার পিছগাঙ্গা) নদীর ওপর ৪১ কোটি ৭৫ লাখ ৯০ হাজার ২২১ টাকা ব্যয়ে ৩১০ মিটার দৈর্ঘ্যরে সেতু নির্মাণ কাজ পায় তমা কনস্ট্রাকশন এন্ড কোং লি. নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২১ সালের ৮ জুন সেতু দুটির নির্মাণকাজ শেষ করার কথা। কিন্তু নির্ধারিত সময়ের পর দুই বছর পার হলেও নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুইলাখ মানুষ ঝুঁকি নিয়ে বাঁশের সেতু ও ছোট নৌকা দিয়ে পারাপার হচ্ছেন।


চামরদানী ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু বলেন, সেতু দুইটির নির্মাণ সম্পন্ন হলে সীমান্ত এলাকা মহিষখলা, টেকেরঘাট, লাউড়েরগড় হয়ে সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। কিন্তু ধীরগতির কারণে সবাই দুর্ভোগের শিকার হচ্ছি।


মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার বলেন, সেতু দুইটির নির্মাণ কাজ শেষ হলে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে নিঃসন্দেহে।


এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহাব উদ্দিন বলেন, আগের চেয়ে এখন কাজের গতি বেড়েছে। উবদাখালী নদীতে নির্মাণাধীন সেতুর প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী তিন মাসের মধ্যেই সেতুটি জনসাধারণের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হবে। তবে সোমেশ্বরী নদীতে নির্মাণাধীন সেতুর ৫০ ভাগ কাজ শেষ হয়েছে, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বাকী কাজ শেষ হবে বলে আশা করছি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত