আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে

অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদ। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কবির আহমেদের স্ত্রী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সহকারী পরিচালক বদরুন নাহার। তার বিরুদ্ধেও রয়েছে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ। এদিকে, প্রকৌশলী স্বামীর চেয়ে  বেশ এগিয়ে রয়েছেন তিনি। 


এছাড়া সম্পদের তথ্য গোপনসহ সাত কোটি সাত লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে। স্বামী-স্ত্রী দুজনই এখন দুর্নীতি মামলার আসামি। সোমবার (১ জুলাই) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করেন।


দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম মামলার এজাহার সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদ তার সম্পদ বিবরণীতে দুই কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৮৫১ টাকার সম্পদ অর্জনের তথ্য ঘোষণা করেন। ২০১৪-১৫ করবর্ষ থেকে ২০২১-২২ করবর্ষ পর্যন্ত তিনি ২০ লাখ ৬৯ হাজার ৬৮৯ টাকা পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় করেছেন। সমুদয় ব্যয়সহ তার নামে অর্জিত সম্পদের পরিমাণ তিন কোটি ৬৬ হাজার ৫৪০ টাকা। এর মধ্যে দুদকের অনুসন্ধানে আসামির পক্ষে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় এক কোটি ৯১ লাখ ৭৫ হাজার ৮১২ টাকা।


অর্থাৎ অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদ মোট এক কোটি আট লাখ ১০ হাজার ৭২৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অন্যদিকে, তার স্ত্রী জাতীয় রাজস্ব বোর্ডের (গবেষণা ও পরিসংখ্যান উইং) সাবেক সহকারী পরিচালক বদরুন নাহারের বিরুদ্ধে ৯৭ হাজার ৬৬৩ টাকা সম্পদের ভিত্তিহীন অর্থাৎ মিথ্যা তথ্য প্রদানের প্রমাণ এবং পাঁচ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অপর মামলা দায়ের করেছে দুদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এনবিআরের সাবেক এ কর্মকর্তা এক কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬৬৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে তার সম্পদের বিবরণী তলব করে দুদক। আসামি ২০২২ সালের ১৬ অক্টোবর তার সম্পদের বিবরণী দুদকে দাখিল করেন। অনুসন্ধানে দেখা যায়, আসামির নিজ মালিকানাধীন বনশ্রী, এফ ব্লকে ক্রয় করা ৩.৫ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা বিশিষ্ট বাড়ি রয়েছে। যার নির্মাণব্যয় প্রদর্শন করেছেন ৮০ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা। কিন্তু বাড়িটি প্রকৌশলী দিয়ে পরিমাপ করে নির্মাণব্যয় পাওয়া যায় দুই কোটি ১১ লাখ ৯৩ হাজার ২৬৩ টাকা। এ ক্ষেত্রে আসামি এক কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬৬৩ টাকার নির্মাণব্যয়ের তথ্য গোপন করেছেন।

এ ছাড়া আসামি বদরুন নাহার তার সম্পদ বিবরণীতে আট কোটি ১৬  লাখ ৩২ হাজার ৬৫৬ টাকা মূল্যের সম্পদ প্রদর্শন করেন। যার মধ্যে মাত্র দুই কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৮২০ টাকার সম্পদের পক্ষে প্রমাণ পাওয়া গেছে। সুতরাং তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় পাঁচ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা।

সবমিলিয়ে বদরুন নাহারের বিরুদ্ধে সাত কোটি সাত লাখ ৫৭ হাজার ৪৯৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

আসামিদের বিরুদ্ধে মামলায় দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত