আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্টে ছুটি কাটাতে গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন

যুক্তরাষ্টে ছুটি কাটাতে গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন

যুক্তরাষ্টে ছুটি কাটাতে গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যদিও তাকে সব সময় হাসিখুশি থাকতেই দেখা যায়। কিন্তু হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যা দেখে ভক্তরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। অনেকে এ অভিনেত্রীকে কমেন্ট বক্সে সান্তনা দিচ্ছেন।


মঙ্গলবার (২ জুলাই) ফেসবুকে রাস্তার পাশে এক রেস্টুরেন্ট বসা একটি ছবি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে জানান, বিদেশে গিয়ে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই মিস করছেন তিনি।

 
মেহজাবীন লিখেছেন, ‘যখন আমি বাসায় থাকি এবং আমার রুমের বাইরে ঝগড়া ও ছোটখাটো তর্কের শব্দ শুনে জেগে উঠি, তখন সাধারণত আমি বিরক্ত হই। কিন্তু এখন অনেক দিন ধরে দেশে না থাকায়, আমি শুধু এই মুহূর্তগুলোই মিস করছি।’

 
এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার ভাইবোনদের অযথা চিৎকার, আমার বাবা-মায়ের জোরে হাসি বা তুচ্ছ বিষয়ে তর্ক করা। আমি বুঝতে পারছি যে আমার পরিবারের কথাবার্তা, হাসি বা ঝগড়ার শব্দে জেগে ওঠা সম্ভবত পৃথিবীর সেরা অনুভূতি।’

 
এ পোস্টের কমেন্টে একজন লিখেছেন, ‘সত্যি গো তাই আমার বাবা প্রায় দুই বছর হলো মারা গিয়েছেন। বেঁচে থাকতে কত ঝগড়া ,খুনসুটি, বকাঝকা করতেন এখন সেই স্বর শুনতে পাইনা খুব মিস করি। ওগুলি ই বেঁচে থাকার অক্সিজেন ছিল।’

 
অন্য একজনের ভাষ্য, ‘জীবনের এই ছোট খাটো মুহূর্ত গুলোর মধ্যেই আসল সুখের ছোঁয়া পাওয়া যায়। এমন এক সময় আসে যখন এগুলো মিস করে চোখে জল চলে আসে।’ আরেকজন লিখেছেন, ‘পরিবার থেকে দুরে থাকলে বোঝা যায় পরিবার কি জিনিস।’

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত