আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দেশকে পরনির্ভরশীল করে তুলছে সরকার: মির্জা ফখরুল

দেশকে পরনির্ভরশীল করে তুলছে সরকার: মির্জা ফখরুল

ভারতের সঙ্গে সমঝোতা-চুক্তিগুলো আওয়ামী লীগ সরকার দেশকে পরনির্ভরশীল করে তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ প্রতারণার আশ্রয় নিচ্ছে। তারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। তারা যে সমঝোতা-চুক্তি করে এসেছে, তাতে পরিষ্কার বোঝা যায়, অল্প সময়ের মধ্যে দেশকে ভারতের প্রতি নির্ভরশীল করে তুলবে।


সোমবার (১ জুলাই) সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

পার্টনারশিপে, কানেক্টিভিটিতে বিএনপির আপত্তি নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ কী পেল, সেটিই আসল বিষয়। আমরা কিছুই পাইনি। আমাদের যে পানির হিস্য, তা পাইনি। তিস্তার পানি আমরা পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না।

তিনি বলেন, ভারতের সঙ্গে সমঝোতা-চুক্তির সবচেয়ে মারাত্মক বিষয় হলো, ভারতকে রেলের কোরিডোর দেওয়া। এই কোরিডোর বাংলাদেশের কোনো কাজে আসবে না। ভারত বাংলাদেশের মাটিতে রেললাইন ব্যবহার করবে, আর দেশের স্বার্থ ব্যাহত হবে না?

বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশে একদলীয় শাসন চেপে বসেছে। একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। দেশের মানুষ এখন ন্যায়বিচার পায় না, তারা অর্থনৈতিকভাবে অনেক কষ্টের মধ্যে আছে। সত্যিকার অর্থে দেশে আর আইনের কোনো শাসন নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত