আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৭২ মামলার কার্যক্রম স্থগিত

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৭২ মামলার কার্যক্রম স্থগিত

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে হওয়া ৭২টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে এই ৭২টি মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাগুলোর কার্যক্রম স্থগিত থাকবে।

মামলাগুলোর স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার এ স্থগিতাদেশ দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

এর আগে ৩ এপ্রিল ৬৬টি মামলায় মাহফুজ আনামকে চার সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। মামলাগুলোতে আগাম জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে এ জামিন মঞ্জুর করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

বিগত ওয়ান ইলেভেনের সময় যাচাইবাছাই ছাড়াই সরকারের একটি বিশেষ সংস্থা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘বিরাট ভুল’ করার কথা এক টক শোতে স্বীকার করেন মাহফুজ আনাম।

তখন দেশের দুই প্রধান দল বিএনপি ও আওয়ামীলীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। মাহফুজ আনামের এই স্বীকারোক্তির প্রেক্ষিতে সংক্ষুব্ধ হয়ে সরকার দল সমর্থিত ব্যক্তিরা দেশের বিভিন্ন অঞ্চলে ৮৩টি মামলা দায়ের করেন।

এসব মামলার ১৭টি রাষ্ট্রদ্রোহ ও বাকিগুলো মানহানির অভিযোগে করা হয়েছে। এর মধ্যে সিলেটে করা একটি মামলা নিম্ন আদালতেই খারিজ হয়ে যায়।

বাকি মামলার কাগজপত্র এখনো পাননি বলে জানান মাহফুজ আনামের আইনজীবীরা। কাগজপত্র পেলে সেসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান তারা।

প্রসঙ্গত, ডেইলি স্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত ৩ ফেব্রুয়ারি এক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তখন সংবাদ প্রকাশের ক্ষেত্রে ‘বিরাট ভুল’ করেছিলেন তিনি।

তার ওই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলা করেন আওয়ামী লীগ সমর্থকরা।

এর আগে সংশ্লিষ্ট আদালতগুলো থেকেও বেশ কয়েকটি মামলায় জামিন নেন মাহফুজ আনাম।

শেয়ার করুন

পাঠকের মতামত