আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পাটশিল্প উন্নয়নে ১০০০ কোটি টাকা বরাদ্দ

পাটশিল্প উন্নয়নে ১০০০ কোটি টাকা বরাদ্দ

পহেলা বৈশাখে উপলক্ষে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকের এক অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে নিজের দপ্তরে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের বলেন, ‘বৈঠক প্রধানমন্ত্রী বলেছেন, পহেলা বৈশাখে বোনাস পেয়ে সারা দেশের মানুষ আনন্দ উৎসব করবে, আর আমার পাট শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা না পেয়ে থালা-বাসন নিয়ে বসে থাকবে- এটা মানতে পারছি না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে পাট শিল্পের উন্নয়ন, পাট ক্রয় ও পাট শ্রমিকদের বেতন-ভাতা বাবদ ১০০০ কোটি টাকা দেয়ার নির্দেশ দেন। এর মধ্যে ৬০০ কোটি টাকা শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা বাবদ, ২০০ কোটি টাকা পাট ক্রয় এবং ২০০ কোটি টাকা পাটশিল্পের উন্নয়ন বাবদ।

শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা বাবদ ৬০০ কোটি টাকার মধ্যে ৩০০ কোটি টাকা পহেলা বৈশাখের আগেই শ্রমিকদের দিতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী।

একইসঙ্গে পাটশিল্পের উন্নয়নের জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তারা পাটশিল্পের উন্নয়ন ও বিকাশের জন্য পাট মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবেন।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ এবং পাট কেনার জন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বিজেএমসির নামে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলেন।

এ বরাদ্দ পাওয়ায় বিজেএমসি-এর দীর্ঘ দিনের অচলবস্থার নিরসন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, এগুলো দীর্ঘ দিনের পাওনা। ২০০৮, ২০০৯ ও ২০১০ সালের কিছু পাওনা আছে। গত তিন বছরের পাওনা বেশি। এর মধ্যে গ্র্যাচুইটির টাকা পাওনা আছে পৌনে তিনশ কোটি টাকা, প্রভিডেন্ট ফান্ডের আছে প্রায় ৩০০ কোটি টাকা। শ্রমিকদের গত ৮ সপ্তাহের মজুরি পাওনা আছে ৪৮ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় বরাদ্দের টাকা ছাড় করলেই সব পাওনা পরিশোধ করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু খুলনা এলাকার শ্রমিকরা নয়, দেশের সব মিলের শ্রমিকদের বকেয়া দিয়ে দেওয়া হবে।

বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা গত বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। সোমবার সকাল থেকে শুরু হয়েছে তাদের সকাল-সন্ধ্যা রাজপথ-রেলপথ অবরোধ, যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। 

প্রতিমন্ত্রী জানান, বিজেএমসির আওতাধীন ২৭টি পাটকলের সবগুলোই এখন চালু। এসব পাটকলের ৭০ হাজার শ্রমিকের মধ্যে ৩২ হাজার স্থায়ী।

প্রতিমন্ত্রী বলেন, টাকা ছাড় দিতে প্রক্রিয়াগত সময় বেশি লাগে বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিজস্ব তহবিল থেকে ৪৮ কোটি টাকা মজুরি পরিশোধ করে দেবে। এর মধ্যে আট কোটি টাকা গত সপ্তাহেই দেওয়া হয়েছে।

বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক এবং মন্ত্রণালয়ের সচিব এম কাদের সরকারসহ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

পাঠকের মতামত