আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দেশজুড়ে প্রচণ্ড তাপদাহ

দেশজুড়ে প্রচণ্ড তাপদাহ

প্রচণ্ড তাপদাহে পুড়ে খাক হচ্ছে গোটা দেশ। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি অতিক্রম করে গেছে। গত ২৪ ঘণ্টায় এ দুই জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা জাহেদুল ইসলাম আজ সোমবার দুপুরে বলেন, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। এ দুই জেলায় তাপমাত্রার পরিমাণ ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরো দুই থেকে তিন দিন চলবে।

আবহাওয়া কর্মকর্তা আরো জানান, আজ সোমবার দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া আরো কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে।

তাপমাত্রার সঙ্গে গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গায় সাধারণ মানুষের জীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে দরিদ্র কর্মজীবী ও স্কুলের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি। রাস্তাঘাটে স্বাভাবিক সময়ের তুলনায় জনমানুষ কম। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছেন না।

চুয়াডাঙ্গার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তুলনায় বৈদ্যুতিক পাখা এমনিতেই কম, তার ওপর অর্ধেক বিকল। প্রচণ্ড দাবদহের কারণে বিদ্যালয় দুটিতে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে। আবার ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেগুলোও ঠিকমতো চলে না।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রত্না খাতুনসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের ক্লাসরুমের ছয়টি ফ্যানের মধ্যে তিনটি অকেজো।

একই অবস্থা তৃতীয় থেকে দশম শ্রেণির ক্লাসগুলোতেও। এ ছাড়া বিদ্যালয়ে প্রায় দুই হাজার ২০০ ছাত্রীর জন্য মাত্র একটি টিউবওয়েল চালু রয়েছে। এতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ওয়াশর‍ুমগুলোতে রয়েছে পানির সংকট।

এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসীন আলী বিশুদ্ধ পানি সংকটের কথা স্বীকার করে জানান, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরকে পানি সংকটের কথা জানানো হয়েছে। বিদ্যালয়ের চারটির মধ্যে তিনটি টিউবওয়েল চালু রয়েছে।

চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস জানান, বিদ্যালয়ে দুই হাজার ৩৫৭ জন ছাত্রের জন্য মাত্র তিনটি টিউবওয়েল থাকলেও আরো টিউবওয়েল প্রয়োজন রয়েছে। টিউবওয়েল চাহিদার কথা পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জীপু জানান, ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ে পানি সংকটের কথা জেনে অফিস থেকে লোক পাঠিয়েছিলাম। তবে টিউবওয়েল নয়, ডিপটিউবওয়েল প্রয়োজন। বিষয়টি কীভাবে করা যায়, ভেবে দেখা হচ্ছে।

এদিকে, চৈত্রের শেষ সপ্তাহে প্রচণ্ড দাবদাহে ওষ্ঠাগত মেহেরপুরের জনজীবন। তীব্র তাপপ্রবাহের কারণে স্কুলগুলো আগেভাগেই ছুটি হয়ে যাচ্ছে। তাপপ্রবাহের কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ আর কৃষক।

এদিকে, প্রচণ্ড তাপদাহে মানুষ স্বস্তি পেতে ছুটছে ফুটপাতে বিক্রি করা বিভিন্ন রকম জুসের দিকে।

আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বাসস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আশপাশের এলাকায় বিস্তার লাভ করতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়।

এতে বলা হয়, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত