আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দেশীয় সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকার মানুষ আমি না: প্রধানমন্ত্রী

দেশীয় সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকার মানুষ আমি না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাবা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) কখনো কারও কাছে মাথা নত করেনি, আমিও কারও কাছে মাথা নত করি না। ক্ষমতায় থাকি আর না থাকি, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকার মানুষ আমি না।
পদ্মা সেতু প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ায় এ কর্মযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে শুক্রবার (৫ জুলাই) বিকেলে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণত প্রকল্পের সমাপনী কোনো অনুষ্ঠান হয় না। তবে পদ্মা সেতু নির্মাণে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। বিশেষ করে পদ্মার দুই পাড়ের যারা জমি দান করেছেন এবং সেতু নির্মাণের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, তাদের কৃতজ্ঞতা জানানোই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।


তিনি বলেন, পদ্মা সেতু করতে গিয়ে- যেহেতু খরস্রোতা নদী, অনেক দুর্যোগ এসেছে। এই দুর্যোগে অনেকেই মৃত্যুবরণ করেছেন। যারা প্রয়াত, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

পদ্মা সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রকল্পের টাকায় এক পয়সাও দুর্নীতি হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, ভিত্তিহীন। এটা ফেডারেল কোর্টের রায়।

এর আগে, বিকেল পৌনে ৪টার দিকে মাওয়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা মাওয়া প্রান্তেই পদ্ম সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। এবার সেখানেই প্রকল্পের সফল সমাপ্তি ঘোষণা করবেন।

এদিকে, দুইদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশ শেষে বিকাল ৫টায় টুঙ্গিপাড়ার পথে রওনা দেন তিনি।।

 

 

০৪ জুলাই, ২০২৪ ১১:১৮

শেয়ার করুন

পাঠকের মতামত