আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

খামভর্তি 'ঘুষের টাকা' নিলেন ওসি

খামভর্তি 'ঘুষের টাকা' নিলেন ওসি

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম খামে ভরে 'ঘুষের টাকা' নিচ্ছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


ভিডিওতে দেখা গেছে, ওসি তার অফিসকক্ষে চেয়ারে বসে আছেন। সামনে বসা এক ব্যক্তি বলছেন, 'মাহবুব ভাই, উঠব ভাই। একটু কথা বলে যাই।’ ওসি বলেন, 'হুম'। সামনে বসা ব্যক্তি এরপর বলেন, 'ভাই, একটা ছোট খাম দেন।' ওসি তখন মুচকি হাসেন। এসময় ওই ব্যক্তি আবার বলেন, 'মাহবুব ভাই, আপনি আমাকে চিনেন, জানেন, বোঝেন। আমি বিপদে পড়েছি বলেই আপনার কাছে এসেছি। দেন একটা খাম দেন।'

এরপর ওসি মাহবুব আলম ড্রয়ার থেকে একটি খাম বের করে দেন। অন্য এক ব্যক্তির দিকে তাকিয়ে বলেন, 'দিলাম ভাই। তাকে আমি আগেও হেল্প করেছি।' এসময় ওই ব্যক্তি বলেন, 'আমি জানি মাহবুব ভাইয়ের কাছে আসলেই কাজ হবে।' কথা বলতে বলতে সামনে থাকা ব্যক্তি খামের ভেতর কিছু একটা ভরে সেই খাম আবার ফেরত দেন। ওসি তা ড্রয়ারে রাখেন।

এসময় ব্যক্তি বলেন, 'আমি না পারতে এ পর্যন্ত আসলাম। বিশ্বাস করেন, আমি আরেকদিন এসে ডিটেইলে বলব তখন বুঝবেন ও আমাকে কী পরিমাণ পেরেশান করেছে। না হলে আমি আপনার কাছে আসতাম না, যদি অফিসিয়ালি সলিউশন করতে পারতাম। সে জিএম স্যারের কাছে ৪০ জন লোক নিয়ে গেছে রিমুভ ফরম সার্ভিস করার জন্য আমার বোনের। আমি কী বোঝাবো বলেন! অন্যায় যে করে, আর যে সহে, দুজনে সমান অপরাধী।’

দূরে বসে অন্য আরেকজন এই ঘটনার ভিডিও করেন। পরে সেই ভিডিওটিই ফাঁস হয়। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, 'খামে ভরে ঘুষের টাকা' নিয়েছেন ওসি। তবে ওসির সামনে বসে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ওসি মাহবুব আলম বলেন, 'আমি পাবলিকের কাছ থেকে টাকা খাই না। ঘুষ নিই না। কার সাথে এ রকম কথা হয়েছে সেটা মনেও করতে পারছি না। তবে একজনের কাছ থেকে খামে ভরে ছিনতাইকারীদের তালিকা নিয়েছিলাম। ওই খাম ওইভাবেই আছে। সেই ঘটনারই ভিডিও হতে পারে।' খামে ভরে তিনি কোনো টাকা নেননি বলে দাবি করেছেন ওসি।

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, 'ওসি ঘুষ নিয়েছেন বা ঘুষ নেওয়ার কোনো ভিডিও ছড়িয়েছে কিনা তা জানা নেই। এমন কোনো ঘটনা ঘটে থাকলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত