আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নাফ নদীর কাছে মাইন বিস্ফোরণ

নাফ নদীর কাছে মাইন বিস্ফোরণ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে নাফ নদীর কাছে মাইন বিস্ফোরণে মো. জুবায়ের নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।


রোববার (৭ জুলাই)  দুপুরে লালদীয়ার চর নামক স্থানে মিয়ানমার সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি। নিহত জুবায়ের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

বিস্ফোরণে আহতরা হলেন- হ্নীলার দমদমিয়া গ্রামের মো. কামাল হোসনের ছেলে শাহ আলম ও একই ইউনিয়নের জাদিমুড়ার মেস্তারির ছেলে মো. শুক্কুর।

পরিবারের বরাতে ওসি জানান, দুপুর ১২টার দিকে মিয়ানমার সীমান্তের লালদীয়ার চর নামক স্থানে তিন বাংলাদেশি কাঁকড়া শিকার করতে যায়। আনুমানিক আড়াইটার দিকে সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জুবায়েরের ডান পায়ের হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত উড়ে যায়। বাম পায়ের কিছু কিছু জায়গায় ক্ষত সৃষ্টি হয়। তার সঙ্গে থাকা শাহ আলম ও মো. শুক্কুরও আহত হয়।

পরে শাহ আলম ও শুক্কুর দ্রুত গ্রামে চলে আসলে আত্মীয়-স্বজনরা তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তবে জুবায়ের না আসায় তার ভাই মোহাম্মদ আয়াজ ঘটনাস্থলে যান। সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে জুবায়ের মারা যান।

ওসি আরও জানান, জুবায়েরের লাশ বর্তমানে তাদের বাড়িতে আছে। এ বিষয়ে নৌ-পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তপন কুমার বিশ্বাস জানান, মাইন বিস্ফোরণের ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের খোঁজ-খবর নিচ্ছেন। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দাফন করা হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত