আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা,আসছে নতুন কর্মসূচি

শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা,আসছে নতুন কর্মসূচি

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তারা শাহবাগ ছেড়ে দেন।  


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সর্বাত্মক ব্লকেডের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি আমাদের সকল শিক্ষা-প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্রধর্মঘট চলমান থাকবে। আগামীকাল অফলাইন ও অনলাইন গণসংযোগ চলবে। গণসংযোগ করে আগামীকাল বিকেলে সারা দেশের শিক্ষার্থীদের সমন্বয় করে সর্বাত্মক ব্লকেডের আনুষ্ঠানিক ঘোষণা দেব।’ 

নাহিদ ইসলাম এ সময় আরও বলেন ‘বল এখন সরকারের কোটে। সরকারের কাছেই আমাদের এক দফা। এক দফা মেনে নিতে হবে। আমাদের এখন আর আদালত দেখিয়ে লাভ নেই।’

আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। কিন্তু আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা থাকব রাজপথে, আপনারা থাকবেন এসি রুমে, গভীর ঘুমে; তা হতে পারে না। আমাদের দাবি নিয়ে সমন্বয় করা না হলে ভয়াবহ পরিণাম হবে। আমাদের কোনো ভাই, কোনো বোনের কোনো কিছু হলে দায়ভার আপনাদেরকে নিতে হবে।’


ছাত্র আন্দোলনের অপর সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘কোটা প্রথার দিনশেষ, মেধাবীদের বাংলাদেশ। সারজিস শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আপনি কি কোটার প্রোডাক্ট নাকি? কোটার প্রতি আপনার এত দরদ কেন! স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে কোটা প্রথা বাতিল করে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। বাংলা ব্লকেড সফল হয়েছে, ৪০ জেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আগামী দুদিনে ৬৪ জেলায় কীভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হয়, তা দেখিয়ে দিবে শিক্ষার্থীরা।’

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে তীব্র আন্দোলন অব্যাহত রেখেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা কোটা বাতিল-সহ চার দফা দাবিতে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ নামে একটি কর্মসূচিও পালন করেছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত