আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ইনুর হাতেই থাকলো ‘মশাল’

ইনুর হাতেই থাকলো ‘মশাল’

অবশেষে হাসানুল হক ইনু ও শিরীন আখতারের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে মূল ধারা হিসেবে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন। ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক মশাল তাদেরই থাকল। শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন জাসদকে আলাদাভাবে নিবন্ধন এবং প্রতীক নিতে হবে।

নির্বাচন কমিশনার আবু হাফিজ বুধবার বলেন, ‘জাসদ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। ইনু পাবে মশাল প্রতীক-এটাই সিদ্ধান্ত। আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত রবিবারের মধ্যে দলও জানতে পারবে।’

দলীয় প্রতীকে ইউপি নির্বাচন চলার মধ্যে গত ফেব্রুয়ারিতে জাতীয় সম্মেলনের পর বিভক্ত জাসদের দুই অংশই মশাল প্রতীক চেয়ে ইসির কাছে আবেদন জানায়।

দুই পক্ষের শুনানির এক সপ্তাহ পর বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিউদ্দীন আহমদ চার নির্বাচন কমিশনারদের নিয়ে এই জটিলতার ইতি টানতে বসেন।

দুপুরে সিইসি সাংবাদিকদের বলেন, জাসদ নিয়ে সিদ্ধান্ত আসছে। আজ-কালের মধ্যে আপনাদের জানাব।

বিকালে শেরেবাংলানগরে ইসি কার্যালয় ছাড়ার আগে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, ‘আমরা চার নির্বাচন কমিশনারই মতামত দিয়েছি। এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এরপর নির্বাচন কমিশনার আবু হাফিজ জানান, চার নির্বাচন কমিশনারের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

ভাঙা-গড়ার মধ্য দিয়ে চলা জাসদের প্রতীক নিয়ে লড়াইয়ে ইনু নেতৃত্বাধীন জাসদ এর আগেও ইসির স্বীকৃতি পেয়েছিল। ফলে জাসদের অন্য অংশগুলোকে মশাল ছেড়ে ভিন্ন প্রতীক নিতে হয়।

ইসির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনারদের মধ্যে মো. শাহনেওয়াজ, জাবেদ আলী ও আবু হাফিজ মশাল প্রতীক ইনুকে দেওয়ার পক্ষে মত দেন। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুল মোবারক এ নিয়ে ভিন্নমত পোষণ না করলেও জটিলতার আশঙ্কার কথা তুলে ধরেন।

মশাল প্রতীক নিয়ে যে ছয়জন দশম সংসদে রয়েছেন, তাদের চারজনই বিদ্রোহী অংশের বলে আম্বিয়ার দাবি। তারা হলেন- মইন উদ্দীন খান বাদল, নাজমুল হক প্রধান, লুৎফা তাহের ও রেজাউল করিম তানসেন।

দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ রাখা তথ্যমন্ত্রী ইনুর পাশাপাশি শিরীন আখতার সংসদ সদস্য রয়েছেন। তারা দুজনই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।

অন্য পক্ষের বাদলও নৌকায় পান হন। তবে নাজমুল হক প্রধান ও রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে নির্বাচিত হয়েছেন। লুৎফা সংরক্ষিত আসনের সাংসদ।

মোবারকের বক্তব্য, যেহেতু দুজন মশাল নিয়ে নির্বাচিত হয়েছেন, এখন তাদের দলের প্রতীক মশাল না থাকলে তাদের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন উঠতে পারে।

এই জটিলতার কথা ইসির শুনানিতে বাদলও জানিয়েছিলেন। নির্বাচন কমিশন ইনুর পক্ষে সিদ্ধান্ত দিলে আইনি লড়াইয়ে যাওয়ার আভাসও দিয়েছিলেন তিনি।

আম্বিয়া বলেন, সিদ্ধান্ত আমাদের পক্ষে না এলে পরবর্তী করণীয় নিয়ে কমিটি বসবে।

ইনু নেতৃত্বাধীন জাসদের এক নেতা বলেন, ঐক্যের পথ খোলা। যারা কাউন্সিল থেকে বেরিয়ে গেছেন, তারা এলেই সম্মানজনক পদেই রাখা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত