আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

অভিনেত্রী জয়া আহসানকে অভিনয়েই নয় চাষাবাদেও সফল

অভিনেত্রী জয়া আহসানকে অভিনয়েই নয় চাষাবাদেও সফল

অভিনেত্রী জয়া আহসানকে অভিনয়েই নয় চাষাবাদেও সফল হতে দেখা গেলো। সম্প্রতি তিনি বাসার বারান্দায় চাষ করেছেন মিষ্টি আলু। সামাজিক যোগাযোগের মাধ্যমে চাষকৃত আলুর ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে আনন্দ ও বিস্ময় ভাগ করে নিতে ভোলেননি অভিনেত্রী।

 

জয়ার ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যায়, জলপাই সবুজ রঙের শাড়ি পরে বারান্দায় ডালা হাতে মিষ্টি আলু নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। 

ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘মাটি খনন করে মিষ্টি আলু তোলা সবসময় একটি দুঃসাহসিক কাজ। আমার ছোট্ট বারান্দার চাষ করা মিষ্টি আলু।’ 

এছাড়া ছবিতে আরও দেখা যায়, বারান্দায় বাহারী রকমের সবজির গাছ রয়েছে পাশাপাশি ফুল গাছও। এ যেন একখণ্ড সবুজের মেলা । 

জয়ার বাঁধা চুলে হালকা মেকআপ আর মিষ্টি হাসি যেন ভক্তদের মন ছুঁয়ে যায়। সকাল সকাল বেশ হাসিখুশি মেজাজেই ধরা দিলেন অভিনেত্রী।

এক ভক্ত এ পোস্টের কমেন্টে লিখেছেন, ‘আপনার বারান্দার বাগানের ভয়ে আছি! এটা অবিশ্বাস্য যে আপনি এত অল্প জায়গায় মিষ্টি আলু চাষ করতে পেরেছেন। আপনি আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা।’ 

 

 

আরেকজন লিখেছেন, ‘অনেকদিন পর মিষ্টি আলু দেখলাম, মিষ্টি আলু মাটির চুলায় পুড়িয়ে খেতে অনেক মজা। আপনি চাইলে পুড়িয়ে খেতে পারেন। আর আমাদের দাওয়াত করতে পারেন।’ 

এদিকে অনেকে জয়ার এ ছবি দেখে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির সঙ্গে তুলনা করেছেন।

দুইবাংলার এ জনপ্রিয় অভিনেত্রীর জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত